```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সল্টলেকে বাড়ির দোতলার ঘরে ভয়াবহ আগুন, মৃত ১

আচমকা বাড়ির দোতলার ঘরে ভয়াবহ আগুন ৷ উদ্ধার করার আগেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে সোমবার রাত 10টা নাগাদ সল্টলেক ডিএ ব্লকের 4 নম্বর বাড়িতে । মৃত ব্যক্তির নাম দেবর্ষি গঙ্গোপাধ্যায় ওরফে বাবুয়া ৷ বয়স 47 বছর । পরে দমকলে দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা মা, পাঁচ বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন দেবর্ষি। তবে তিনি অতিরিক্ত মদ্যপান করতেন এবং স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই গণ্ডগোল করতেন বলে স্থানীয়দের দাবি । সোমবারও তিনি দোতলার ঘরে একাই ছিলেন ৷ কয়েকদিন ধরে ঘরের উপরে ফল সিলিংয়ের কাজ চলছিল ৷ সেই ঘরেই আচমকা সোমবার রাতে আগুন লাগে ৷ তাতে পুড়ে মৃত্যু হয় বাবুয়ার ৷ আর এই ঘটনাতেই রহস্য দানা বাঁধছে প্রতিবেশীদের মনে । পরিবার ও পরিচিতদের অনুমান, বাবুয়া হয়তো মদ্যপান করা অবস্থায় ধূমপান করছিলেন ৷ সেখান থেকেই তাঁর ঘরে অগ্নিসংযোগ ঘটে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা ৷ পরিবারের তরফে জানতে পেরেছি, মৃত ব্যক্তি একাই ছিলেন নিজের ঘরে ৷ মেয়েকে নিয়ে বউ পাশের ঘরে ছিলেন ৷ দেবর্ষি নেশা করতেন ৷ ঘর থেকে সিগারেটের টুকরো পাওয়া গিয়েছে ৷ অনেক সিগারেট খেতেন বলে বাড়ির লোক জানিয়েছে ৷” পাশাপাশি স্থানীয় ও পরিবারের অভিযোগ, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছলেও দমকলে আসতে কিছুটা দেরি হয় । মৃতের জামাইবাবু জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, “দমকল আসতে অনেক দেরি করে ৷ তারা এসে নানান অজুহাত দিতে থাকে ৷ পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে ৷ ধূমপান থেকে আগুনের ঘটনা কি না, সেটা তদন্তের পরই খোলসা হবে ৷ তবে দেহে কিছু ছিল না, কঙ্কালসার হয়ে গিয়েছে ৷” যদিও মন্ত্রী সুজিত বসু দমকল দেরিতে আসার অভিযোগ মানতে নারাজ ৷ তিনি বলেন, “দমকল কখনও দেরি করে না ৷ দমকলকে প্রথমে বিএ ব্লকে আগুন লেগেছে বলে খবর দেওয়া হয় ৷ কিন্তু ডিএ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ বিএ ও ডিএ ব্লকের মধ্যে তফাত আছে ৷ তবে দমকল এসে আগুন নিভিয়েছে ৷ পুলিশও আগে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করে ৷ দমকলের যা কাজ তারা সেটা করেছে ৷ তাও দমকলের যদি কোনও গাফিলতি থেকে থাকে তার তদন্ত হবে ৷” সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনার ওই বাড়ির একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ প্রাথমিকভাবে সিগারেট থেকে আগুন বলে মনে করছে দমকল ৷ তবে তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে ৷ দমকল মন্ত্রী সুজিত বসু জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷ ওই বাড়িটির একটা ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা পুলিশ এবং দমকল খতিয়ে দেখছে । এই অগ্নিকাণ্ডের ঘটনায় দেবর্ষি গঙ্গোপাধ্যায় ছাড়া বাড়ির অন্যান্য সদস্যরা সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে ।

error: Content is protected !!