```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাওড়ার ডোমজুড়ে চট কারখানা ভয়াবহ আগুন

হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া এলাকায় চট তৈরির কারখানায় ভয়াবহ আগুন ৷ শুক্রবার সকাল ৮ নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তড়িঘিড়ি তাঁরা খবর দেন দমকল বিভাগে ৷ পুলিশেও খবর দেওয়া হয় ৷ কারখানাটিতে চটের বস্তা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এত বড় কারখানায় আগুন লাগায় এলাকাতেও আতঙ্ক ছড়ায়। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন। চট মজুত থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ছে নিমেষের মধ্যে ৷ পুড়তে থাকে একের পর এক বস্তার স্তূপ। শ্রমিকরা আগুন দেখে ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। ফলে কোনও হতাহতের খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের ৷ প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলেই অনুমান দমকলের ৷ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। এখন ‘কুলিং প্রসেস’ চলছে।

error: Content is protected !!