গুয়াহাটিতে ফুটবল জ্বর! সিটি সেন্টারে প্রদর্শিত ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি

১৩৫তম ইন্ডিয়ানঅয়েল ডুরান্ড কাপ শুরুর আগে ফুটবলপ্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে গুয়াহাটির সিটি সেন্টারে প্রদর্শন করা হল ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ট্রফিগুলি। ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্টের ট্রফি সামনে থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অসংখ্য সমর্থক।ডুরান্ড কাপ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে ফুটবলপ্রেমীরা ট্রফির সঙ্গে ছবি তোলেন এবং ভারতের ঐতিহাসিক এই টুর্নামেন্টের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান। আয়োজকদের দাবি, দেশের বিভিন্ন শহরে এই ধরনের ট্রফি প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলাই তাদের লক্ষ্য।১৩৫তম ইন্ডিয়ানঅয়েল ডুরান্ড কাপ, যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এবং কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)-এর সহযোগিতায় আয়োজিত হচ্ছে, সেই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল মহলে উৎসবের আবহ তৈরি হয়েছে।ডুরান্ড কাপ ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম প্রাচীন প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও দেশের শীর্ষ ক্লাবগুলির পাশাপাশি বিভিন্ন বাহিনীর দলও অংশ নেবে এই টুর্নামেন্টে। ট্রফি প্রদর্শনীকে ঘিরে গুয়াহাটিতে ফুটবল সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

error: Content is protected !!