```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ছত্তিশগড়ে দুই বোনকে গণধর্ষণ, গ্রেফতার বিজেপি নেতার ছেলে সহ ১০

 দুই বোনকে গণধর্ষণ। ভয়াবহ ঘটনায় ছত্তিশগড়ে গ্রেপ্তার বিজেপি নেতার ছেলে সহ ১০ জন।  পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। রাখিবন্ধনের দিন দুই বোন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন একজনের হবু স্বামী। আচমকা তিন যুবক তাঁদের রাস্তা আটকে হেনস্থা করে। তিনজনের কাছ থেকে টাকা, মোবাইল ফোন সহ যাবতীয় দামি জিনিসপত্র কেড়ে নেয়। সেই সময়েই বাইকে করে আরও সাতজন ঘটনাস্থলে পৌঁছয়।  তারপর দুই বোনকে মূল রাস্তা থেকে খানিকটা দূরে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। শারীরিক নির্যাতন করা হয় দুই বোনের সঙ্গে থাকা যুবককেও। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতারা। অভিযোগের ভিত্তিতে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছে স্থানীয় বিজেপি নেতার এক ছেলে। সম্প্রতি জেল থেকে জামিন পায় সে। এক মাসের মধ্যে ফের নৃশংস অপরাধে অভিযুক্ত হল। 

error: Content is protected !!