```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কৃষ্ণনগরে যুবতীর রহস্য মৃত্যু! ধর্ষণ-খুনের অভিযোগ আটক প্রেমিক ও তার বাবা-মাকে

কৃষ্ণনগরে যুবতী মৃত্যুতে রহস্য আরও ঘনীভূত। প্রেমিকের বিরুদ্ধে খুন-ধর্ষণের বীভৎস অভিযোগ। অভিযুক্ত যুবক ও তার বাবা-মাকে আটক করেছে কোতয়ালি থানার পুলিশ। পরিবারের দাবি, ধর্ষণের পরে তাঁদের মেয়েকে নৃশংসভাবে খুন করেছে ওই যুবক। এমনকি পরিচয় এবং প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফেসবুকে একটি স্টেটাস দেন ওই যুবতী। তিনি লেখেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। তোমরা সবাই ভাল থেক”। অর্থাৎ তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। কিন্তু পরিবারের দাবি, মেয়েকে খুন করা হয়েছে নির্যাতন চালানোর পরে। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, যুবতী কৃষ্ণনগর উত্তর কালীনগর এলাকার বাসিন্দা, কৃষ্ণনগর লেডি কারমাইকেল গার্লস হাই স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল, এরপর সকালে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। প্রসঙ্গত, পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে রামকৃষ্ণ আশ্রম পাড়ার মণ্ডপের ঠিক পিছন থেকে ওই যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে। খবর দেওয়া হয় কোতয়ালি থানায়। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, একাধিক পুলিশ অফিসার ও আইনজীবীর ওই এলাকায় বাস করেন। এরকম জায়গায় এমন সাঙ্ঘাতিক ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুজোর দিন সকাল থেকে। রাজ্য জুড়ে যখন মহিলাদের নিরাপত্তার দাবিতে আন্দোলন চলছে সেই সময় এই ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা।

error: Content is protected !!