বিধানসভায় নিয়ে আসা হল সাধন পান্ডের মরদেহ, শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাতের বিমানে কলকাতা নিয়ে আসা হয় রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডেরং নিথর দেহ। মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয় রাত ১১.৪৫ মিনিটে। তপসিয়ার পিস ওয়ার্ল্ডে শায়িত রাখা হয় মন্ত্রীর দেহ। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে। সেখানে আত্মীয় স্বজন ও অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। […]

আরও পড়ুন

ঘন কুয়াশায় কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান পরিষেবা

ঘন কুয়াশার প্রকোপে আপাতত বন্ধই কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবা। সোমবার সকাল থেকে কলকাতা বিমানবন্দর থেকে একটি বিমানও উড়তে পারেনি। আবার বাইরে থেকে আসা বিমানের অবতরণও করানো যায়নি।তার জেরে বিমানবন্দরে আটকে রয়েছেন প্রচুর যাত্রী। কুয়াশার প্রকোপ না কাটলে উড়ান পরিষেবা চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দর […]

আরও পড়ুন

আমতায় মৃত ছাত্রনেতা আনিসের বাড়ির সামনে বসল পুলিসি পাহারা

ছাত্রনেতা আনিস খান খুনের ঘটনার তিনদিন পর আমতার সারদা দক্ষিণ খান পাড়ায় তাঁর বাড়ির সামনে বসল পুলিসি পাহারা। যদিও মৃতের বাবা সালেম খানের দাবি, এর আগে পুলিস নিরাপত্তা না দেওয়ায় ছেলেকে খুন হতে হয়েছে। সুতরাং এখন আর নিরাপত্তার দরকার নেই। পাড়ার লোকেরাই আমাদের নিরাপত্তা দেবে। এদিন তিনি জানান, রবিবার রাতে এক ব্যক্তি বাড়িতে এসে চাকরির […]

আরও পড়ুন

রানীগঞ্জে বানচাল ডাকাতির প্ল্যান, ধৃত ৩

আসানসোলের রানীগঞ্জের রামবাগানের একটা বাড়িতে লুটের উদ্দেশ্যে হানা দেয় একদল ডাকাত। ওই বাড়িরই এক সদস্য বুদ্ধি করে প্রতিবেশীকে খবরটা দিয়ে দেয়। প্রতিবেশী পুলিশকে ফোন করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশবাহিনী এসে ওই এলাকা ঘিরে নেয়। রীতিমতো গুলি চালাতে চালাতে ডাকাত এলাকা ছেড়ে পালাতে থাকে। ওই গুলিতেই দু’জন আহত হন। বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১৬ হাজার ৫১ জন

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন। মৃত্যু হয়েছে ২০৬ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯০১ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৩১ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ২৮৪ জন। গতকাল পর্যন্ত দেশে মোট […]

আরও পড়ুন

মার্চেই বিরোধীদের বৈঠক ডাকছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া

ফের বিজেপি বিরোধী জোটের বৈঠক ডাকতে চলেছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। বিরোধীদের ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হবে বলে জানা যাচ্ছে। আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া আর মণিপুরের ভোটের ফল। স্পষ্ট হয়ে যাবে কংগ্রেসের শক্তি বাড়ল, নাকি কমল। জানা যাবে, কতটা কমল নরেন্দ্র মোদির ক্যারিশ্মা। সেটি দেখেই দিল্লিতে বিরোধী জোটের বৈঠক ডাকা হবে […]

আরও পড়ুন

বিশ্বভারতীতে বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন

বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল আটটায় শান্তিনিকেতনের আন্তর্জাতিক অতিথি সদন থেকে শুরু হয় প্রভাত ফেরি। এরপর শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জানান বিশ্বভারতীর স্থানীয় ও বাংলাদেশ থেকে আগত পড়ুয়ারা। দিনভর রবীন্দ্র সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হবে বলে জানা গিয়েছে। তবে এদিনের […]

আরও পড়ুন

ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশ দূতাবাসের

ক্রমেই ঘোরাল হচ্ছে পরিস্থিতি ৷ রাশিয়ার ইউক্রেনে আক্রমণের সম্ভাবনা বাড়ছে বৈ কমছে না ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিল সেদেশের ভারতীয় দূতাবাস ৷ বিশেষ প্রয়োজন ছাড়া এই মূহুর্তে ইউক্রেনে থাকতে পারবেন না ভারতীয়রা। দেশে ফিরতে না পারলেও ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের সাময়িকভাবে পূর্ব ইউরোপের দেশগুলিতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এক বিবৃতিতে […]

আরও পড়ুন

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল বহিষ্কার করল ৬১ জন নেতা-কর্মীকে

শেষমেষ ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কারের পথেই হাঁটল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে দলের ওই বিক্ষুব্ধ নেতা-কর্মীদের বহিষ্কারের ঘোষণা করেন দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক পার্থ ভৌমিক । রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ৷ রাজ্যের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রথীন ঘোষকে […]

আরও পড়ুন

 সাধন পান্ডের প্রয়াণে আগামীকাল অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন

রবিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। তাঁর প্রয়াণে আগামীকাল, অর্থাৎ সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্যের সব সরকারি দফতর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকাতা পৌরসভা, পঞ্চায়েত কার্যালয় অর্ধদিবস বন্ধ থাকবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে সোমবার দুপুর ২টোর পর সমস্ত সরকারি দফতরে আর কাজ হবে না।

আরও পড়ুন
error: Content is protected !!