হিজাব বিতর্ক নিয়ে পিটিশনের জরুরি শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে পিটিশনের জরুরি শুনানি খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ হিজাব বিতর্ক নিয়ে পরবর্তী রায় না-দেওয়া পর্যন্ত হিজাব বা অন্য কোনও ধর্মীয় পোশাক পরা থেকে ছাত্রছাত্রীদের বিরত থাকার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কর্নাটকের হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে ৷ যথাযথ সময় এলে তবেই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে বলে […]

আরও পড়ুন

আমেরিকার নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের

ইউক্রেন সীমান্তে সেনা পাঠিয়েছিল রাশিয়া। আমেরিকার সঙ্গে প্রাথমিক আলোচনার পরেও সেনা পিছু না হঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাইডেনের একটি মন্তব্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডো বাইজেন জানিয়েছেন, ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে আসা উচিত। বাইডেন বলেছেন, “আমরা বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি। […]

আরও পড়ুন

হিজাব বিতর্ক: কর্নাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা

হিজাব বিতর্ক নিয়ে পরবর্তী রায় না-দেওয়া পর্যন্ত হিজাব বা অন্য কোনও ধর্মীয় পোশাক পরা থেকে ছাত্রছাত্রীদের বিরত থাকার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কর্নাটকের হাইকোর্ট৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ বার মামলা করা হল সুপ্রিম কোর্টে ৷ ১৪ ফেব্রুয়ারি এই মামলার কর্নাটক হাইকোর্টে শুনানি হওয়া কথা রয়েছে ৷ কর্নাটকের ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মঙ্গলবার […]

আরও পড়ুন

দেশজুড়ে বিপর্যস্ত এয়ারটেল পরিষেবা

দেশজুড়ে বিপর্যগোটা দেশজুড়ে বিপর্যস্ত এয়ারটেল পরিষেবা। কলিং, ডেটা এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। আজ বেলা ১১টার পর থেকেই বহু এয়ারটেল গ্রাহক টুইটে জানান যে তাঁরা সমস্যার মুখে পড়েছেন। ইনকামিং, আউটগোয়িং, মোবাইল ডেটা এবং ব্রডব্যান্ড পরিষেবা সম্পূর্ণ অচল হয়ে গেছে। এমনকী, অনেকে অভিযোগ করেছেন এয়ারটেলের অ্যাপগুলিও কাজ করা বন্ধ করেছে। কাস্টমার সার্ভিসের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৫৮ হাজার ৭৭

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। মৃত্যু হয়েছে ৬৫৭ জন করোনা রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন। এই নিয়ে বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন।  এপর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ […]

আরও পড়ুন

বিধাননগরের পুরভোটের দায়িত্বে রাজ্য পুলিশই, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। তাই তারাই পরিস্থিতি যাচাই করে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে। বিধাননগর পুর নিগমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে দায়ের হওয়া মামলার নির্দেশে বৃহস্পতিবার এমনই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এই নির্দেশের কিছু ঘণ্টা পরই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে এ নিয়ে বৈঠকে বসেন […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮১৭

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮১৭ জন। একদিনে রাজ্যে করোনার বলি ২৬ জন। সুস্থতার হার ৯৮.২২ শতাংশ।  ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,০৮, ৯৫০। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ৯৩৮ জন। 

আরও পড়ুন

নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের জমির পাট্টা দিয়ে মুখ্যমন্ত্রী

উদ্বাস্তুদের জমির পাট্টা দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো গত তিনবছরে ২৭ পাট্টা বিলি হয়েছে। আজ বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৬১উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হল। মোট ৫২ হাজার মানুষ এই ফলে উপকৃত হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি এই নিয়ে বলেন, ঠিকানা হল মানুষের সবচেয়ে বড় আশ্রয়। জমির পাট্টার পাশাপাশি রাজ্য সরকারি প্রকল্পে […]

আরও পড়ুন

৫০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রাথমিক স্কুল খোলার ভাবনা, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি ও কলেজ-‌বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘‌পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প চলছে। এই পরিস্থিতিতে প্রাথমিকেরও অফলাইন ক্লাস শুরুর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আবার করোনার একটা নতুন স্ট্রেন আসবে বলছে। সেটার দিকে লক্ষ্য রাখতে […]

আরও পড়ুন

বিদেশ থেকে ফিরলে আর থাকতে হবে না কোয়ারেন্টাইনে, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। জানুয়ারির প্রথম দিকে যেখানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ঘরে পৌঁছে গিয়েছিল সেখানে এই মুহূর্তে দেশের দৈনিক সংক্রমণ কমে ষাট হাজারের ঘরে পৌঁছেছে। আর তাই বিদেশ থেকে দেশে ফেরার ক্ষেত্রে যে সমস্ত করোনা বিধিনিষেধ জারি করা হয়েছিলে সেই নিয়মাবলীর ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে […]

আরও পড়ুন
error: Content is protected !!