‘আপ বিধায়ক ভাঙাতে ৮০০ কোটি খরচ করতে চায় বিজেপি’, বিস্ফোরক দাবি কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়ালের দল বুধবারই দাবি করেছিল, বিজেপি দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ অভিযান চালাচ্ছে। আপে’র বিধায়ক ‘ভাঙাতে’ ফোনে যোগাযোগ করা হচ্ছে। ২০-২৫ কোটি টাকার প্রলোভন পর্যন্ত দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের জরুরি বৈঠকে বসলেন কেজরিওয়াল। পরে টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, ‘দিল্লি সরকারকে ফেলতে ওরা ৮০০ কোটি রেখে দিয়েছে। বিধায়ক পিছু ২০ কোটি দিয়ে ৪০ জন […]

আরও পড়ুন

ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

ফের গ্রেফতার করা হল তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে ৷ বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে রাজা সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর প্রথমে গ্রেফতার ও পরে জামিনে ছাড়া পান তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং৷ জামিন পাওয়ার দু’দিন পর বৃহস্পতিবার আবার পুলিশ […]

আরও পড়ুন

এবার সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ নবান্নের

রাজ্য সরকারকে বিপাকে ফেলতে অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সিগুলি। শুধু রাজনৈতিক দলের নেতা নয়, বিভিন্ন সময় তারা টার্গেট করছেন বিরোধী রাজনৈতিক দলের শাসনে থাকা প্রশাসনিক কর্তাদের । বারবার এমনই অভিযোগ শোনা গিয়েছে শাসকদলের মুখে ৷ এ বার এই নিয়ে সতর্ক হল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন । অভ্যন্তরীণ নির্দেশ জারি করে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আমলাদের সম্পত্তির […]

আরও পড়ুন

‘পেগাসাস স্পাইওয়্যার’ তদন্তে সাহায্য করেনি কেন্দ্রীয় সরকার, বিশেষ কমিটি জানাল সুপ্রিম কোর্টে

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উঠেছিল পেগাসাস মামলা। আর সেখানেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হল, পেগাসাস তদন্তে সুপ্রিম কোর্টে বিশেষ নজরদারি কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা হয়েছে, তদন্তে বিশেষ সহযোগিতা করেনি কেন্দ্রীয় সরকার। সু্প্রিম কোর্টের এই মন্তব্য রাজনৈতিক ভাবে নতুন তরঙ্গ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আদালত জানিয়েছে, যে ২৯টি ফোন পাওয়া […]

আরও পড়ুন

এবার পুজোতে সোনা দা-আবির-ঝিনুকের নতুন অ্যাডভেঞ্চার ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর রহস্যভেদ

আবারও নতুন এক রহস্যভেদ করতে আসছে সোনাদা। দুর্গেশগড়ের গুপ্তধনের পর আরেকবার ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন আসছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর রহস্যভেদ করতে। আবির চট্টোপাধ্যায় অর্থাৎ পর্দার সোনাদা যেভাবে চরিত্রটিকে ফুটিয়ে তোলেন, তা ফেলুদা, ব্যোমকেশ থেকে একেবারেই আলাদা। অন্যদিকে রয়েছে অর্জুন চক্রবর্তী ও ঈশা সাহার অনবদ্য রসায়ন। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পর তৃতীয় সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। আগামী ৩০ […]

আরও পড়ুন

১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের

১৫ দিন বাদে জ্ঞান ফিরেছে রাজু শ্রীবাস্তবের। গত ১০ অগাস্ট থেকে ২৫ অগাস্ট। জনপ্রিয় কৌতুকশিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তায় ছিলেন তাঁর ভক্তকূল। অবশেষে বৃহস্পতিবারই এল ভাল খবর। দিল্লি এইমসে ভর্তি রয়েছেন তিনি। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন শিল্পী। চিকিৎসকেরা জানিয়েছেন, রাজুর শরীর ধীরে ধীরে ভাল হচ্ছে। রাজু শ্রীবাস্তবের ব্যক্তিগত সচিব গর্বিত নারাঙ্গ জানিয়েছেন, এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে […]

আরও পড়ুন

বিলকিস বানোর ১১জন ধর্ষকের মুক্তি, গুজরাত সরকারের মত জানতে চাইল সুপ্রিমকোর্ট

দোষীদের মুক্তি নিয়ে প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্ট ৷ বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দিয়েছে গুজরাত সরকার ৷ সরকারের এই নীতিকে চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয় ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত জানায়, গুজরাতের নীতি অনুযায়ী দোষীরা মুক্তি পেতে পারে কি ? তাদের মুক্তি দেওয়া নিয়ে কী ভাবনাচিন্তা করেছে গুজরাত সরকার […]

আরও পড়ুন

নকল টাকা ছাপার কারখানায় হানা কলকাতা পুলিশের এসটিএফের

খাস কলকাতায় খোঁজ মিলল নকল টাকা ছাপার কারখানার। কারখানায় হানা দিয়ে চক্ষু চড়কগাছ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের । তাঁর দেখেন, সেখানে টাকা ছাপাচ্ছেন একাধিক কর্মী । রয়েছে বড় বড় মেশিন ৷ রীতিমতো গান চালিয়ে টাকা ছাপানো হচ্ছে । ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে । উদ্ধার হয়েছে ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট […]

আরও পড়ুন

কয়লাপাচার কাণ্ডের তদন্তে ৩ পুলিশ আধিকারিককে তলব করল সিআইডি

কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে পুলিশকেই তলব করল রাজ্য পুলিশ । ভবানী ভবন সূত্রে খবর, আজ, শুক্রবার এবং শনিবার রাজ্যের খাদান অঞ্চলে কয়লাপাচার কাণ্ডের তৎকালীন দায়িত্বে থাকা তিন আধিকারিককে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। গোয়েন্দারা তাঁদের কাছ থেকে জানতে চাইছেন, কয়লাপাচার হওয়ার আগাম কোনও তথ্য তিন পুলিশ আধিকারিকের কাছে ছিল কি না ৷ কয়লা পাচার সংক্রান্ত […]

আরও পড়ুন

এবার জিটিএ কর্মীরাও সরকারি কর্মচারীদের মতো বেতন এবং পেনশনের সুবিধা পাবেন , ঘোষণা নবান্নের

এবার রাজ্য সরকারি কর্মচারীদের হারেই বেতন এবং পেনশন পাবেন জিটিএর কর্মীরা । এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে ৷ প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পাহাড়ে বসবাসকারী মানুষদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে জিটিএ গঠিত হয়। রাজ্য সরকারি কর্মচারী এবং পাহাড়ে কাজ করা সরকারি কর্মচারীদের মধ্যে […]

আরও পড়ুন
error: Content is protected !!