কামালগাজির ঠান্ডা পানীয়ের কারখানা থেকে গ্যাস লিক, অসুস্থ বহু কর্মী

 ঠান্ডা পানীয়ের কারখানা থেকে গ্যাস লিক। কারখানার কর্মী সহ অসুস্থ বেশ কয়েকজন। তীব্র আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে। বিকেল চারটে। কামালগাছি বাইপাসের কাছে একটি ঠান্ডা পানীয়ের কারখানার কাজ চলছিল পুরোদমে। আচমকাই ঝাঁঝালো গ্যাসে ভরে যায় চারপাশ! বেজে ওঠে সাইরেন। কারখানা যাঁরা কাজ করছিলেন, তাঁদের তড়িঘড়ি বাইরে করে বের করে দেওয়া হয়। আশেপাশের এলাকায় অবশ্য ততক্ষণে […]

আরও পড়ুন

বগটুই হত্যাকাণ্ডে ফের চার্জশিট জমা সিবিআইয়ের

গত মার্চে রামপুরহাটের প্রত্যন্ত গ্রাম বগটুই নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এই মামলার তদন্তে এবার সিবিআই আরও আটজনের নামে চার্জশিট জমা দিল বলে জানা যাচ্ছে। এর আগে অবশ্য আরো ১৬ জনের নামে সিবিআই চার্জশিট জমা দিয়েছিল। এখনো পর্যন্ত বগটুই কাণ্ডে মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে।  প্রসঙ্গত, এই হত্যাকাণ্ডের সঙ্গে একুশে মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান […]

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ ভূমিকম্প, মৃত ৪৬, আহত ৭০০

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। কম্পনের তীব্রতা এতটাই ছিল, যে বহু বাড়ি ভেঙে পড়ে যায়। এখনও অবধি ভূমিকম্পের কারণে ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম জাভার চিনাঞ্জুর শহর। সোমবার পশ্চিম জাভা অঞ্চল কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। পশ্চিম জাভার শহর সিয়ানজুরের প্রশাসনিক আধিকারিক হারমান সুহারম্যান জানিয়েছেন যে তাঁদের […]

আরও পড়ুন

বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ

রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি। আজ, অখিল গিরির পদত্যাগের দাবিতে মুলতুবি প্রস্তাব দেয় বিধানসভার প্রধান বিরোধী দল। কিন্তু বিষয়টি বিচারাধীন বলে প্রস্তাবটি নাকোচ করে দেন অধ্যক্ষ।

আরও পড়ুন

অখিল গিরি-র মন্তব্যে উত্তপ্ত বিধানসভা, বিজেপি বিধায়কদের মুলতুবি প্রস্তাব খারিজ

অখিল মন্তব্যে উত্তপ্তু বিধানসভা। রাষ্ট্রপতির সম্পর্কে রাজ্যের মন্ত্রীর কুমন্তব্যের প্রেক্ষিতে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখিয়েছে গেরুয়া শিবির। আজ বিধানসভায় ওই মন্ত্যব্যের বিরোধিতায় মুলতুবি প্রস্তাব আনেন গেরুয়া শিবিরের বিধায়করা। তবে তা খারিজ করে দেওয়া হয়। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে, নন্দীগ্রামের এক সভা থেকে দেশের রাষ্ট্রপতির সম্পর্কে কুমন্তব্য করেছিলেন অখিল গিরি। তারপরে তিনি জানান, এই মন্তব্যের জন্য অনুতপ্ত […]

আরও পড়ুন

নতুন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন অরুণ গোয়েল

গুজরাত ও হিমাচল প্রদেশের ভোটের আগেই পরিবর্তন হয়ে গেল নির্বাচন কমিশনের অন্দরে। নতুন ইলেকশন কমিশনার নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত প্রাক্তন আমলা অরুণ গোয়েলকে । শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়। প্রসঙ্গত, দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ মোট তিনজন নির্বাচন কমিশনার থাকার কথা। কিন্তু বিগত ছয় মাস ধরে […]

আরও পড়ুন

ওড়িশার কোরাই স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি, ওভারব্রিজে উঠে গেল বগি, মৃত ২

ওড়িশার ভদ্রকের কাছে কোরাই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে৷ সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল৷ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং অ্যাম্বুল্যান্স৷ ঘটনাস্থলে যাচ্ছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও৷ দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে মালগাড়ির কামড়াগুলি রেল […]

আরও পড়ুন

মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করতে সোমবার অর্থাৎ আজ বিশেষ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর সাড়ে তিনটে থেকে নবান্নে এই বিশেষ বৈঠক হবে বলেই নবান্ন সূত্রে খবর। বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। জেলার বিভিন্ন আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত থাকলেও […]

আরও পড়ুন

বিহারে রাতের অন্ধকারে ৪ শিশু সহ ১২ জনকে পিষে দিল ট্রাক

৪ শিশু সহ ১২ জন জনকে পিষে দিল একটি ট্রাক। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। রবিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার৷ রবিবার রাত ৯ নাগাদ বিহারের সুলতানপুরের কাছে মহানর-হাজিপুর হাইওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক পিষে দেয় রাস্তার ধারের একটি জটলাকে৷ জানা গিয়েছে, […]

আরও পড়ুন

পুণে-বেঙ্গালুরু হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল একসঙ্গে ৪৮টি গাড়ি

ভয়ঙ্কর দুর্ঘটনা পুনে-বেঙ্গালুরু মহাসড়কে। নাভালে সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রায় ৪৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। পুনে ফায়ার ব্রিগেড এবং পুনে মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটির উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। আপাতত রাস্তা পুরোপুরি বন্ধ বলে জানা যাচ্ছে। একটি ট্যাঙ্কার ব্রেক ফেল করে একের পর এক গাড়িকে ধাক্কা মারে। মহাসড়ক হওয়ায় যানবাহন […]

আরও পড়ুন
error: Content is protected !!