কাঁথিতে মেয়ের স্কুলের সামনেই নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলেন পুলিশকর্মী

কাঁথিতে স্কুলের সামনেই নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। অভিযুক্ত নিজেই পুলিশ কর্মী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, মেয়েকে স্কুলে দিতে এসেছিলেন মা। আর স্কুলের সামনেই মেয়ের মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বাবা। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকে অদূরেই রয়েছে কাঁথি এসডিপিও অফিস। অভিযুক্তের নাম বাপ্পাদিত্য রায়। […]

আরও পড়ুন

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিশীথ প্রামাণিকের পর এবার অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। তুফানগঞ্জের দেওয়ানি ও ফৌজদারি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের নির্দেশ দেয় বক্সিরহাট থানার পুলিশকে। তুফানগঞ্জ আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, ২০১৯ সালের ৪ এপ্রিল বক্সিরহাট থানার ঠেটারপাট এলাকা থেকে একটি শোভাযাত্রা করেন জন বারলা ও অন্যরা। বিনা অনুমতিতে এই শোভাযাত্রা হয়। তুফানগঞ্জ […]

আরও পড়ুন

জোকা-তারাতলা মেট্রোকে ছাড়পত্র, ৩ মাসের মধ্যেই চালু পরিষেবা

অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। জোকা-তারাতলা মেট্রোর চূড়ান্ত ছাড়পত্র মিলল। ১০ নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস জোকা-তারাতলা মেট্রো রুটের চূড়ান্ত ইন্সপেকশনে আসেন। তারপরই জোকা-তারাতলা রুটে মেট্রো চলাচলের জন্য মিলল চূড়ান্ত অনুমোদন। নয়া রুটে মেট্রো চলাচলের জন্য অনুমতি দিলেন রেলওয়ে সেফটি কমিশনার। ৩ মাসের মধ্যে চালু করতে হবে পরিষেবা।  খুব স্বাভাবিকভাবেই জোকা-তারাতলা মেট্রো চলাচল শুরু […]

আরও পড়ুন

আগামীকাল দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগামীকাল অর্থাৎ শনিবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা এআইবিইএ। মূলত কর্মীদের সঙ্গে অনৈতিক ব্যবহার, বেসরকারি ব্যাংকে কর্মী ছাঁটাই। কর্মীদের প্রাপ্য না মেটানো-সহ ব্যাংক কর্তৃপক্ষের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে এই ধর্মঘট। রাজ্যজুড়ে ৯টি ব্যাংক কর্মী সংগঠন রয়েছে। একটি সংগঠন এই ধর্মঘটের ডাক দিল বাকি আটটি সংগঠন তাতে সমর্থন জানিয়েছে। এমনটাই […]

আরও পড়ুন

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে মুখোমুখি গাড়ির সংঘর্ষ, মৃত ৫

পুলিশ সূত্রে খবর, মুম্বইগামী একটি গাড়ির সঙ্গে উলটোদিক থেকে আসা আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনজনকে।

আরও পড়ুন

ফিফার সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন গিয়ান্নি ইনফ্যানিতো

ফিফার সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন গিয়ান্নি ইনফ্যানিতো। সভাপতি পদে দ্বিতীয় কেউ প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ইনফ্যানিতো সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার ফিফার তরফ থেকে বিবৃতি জারি করে সভাপতি পদে ইনফ্যানিতোর নির্বাচিত হওয়ার খবর দেওয়া হয়েছে। এখন সভাপতি নির্বাচন শুধু আনুষ্ঠানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ২০২৬-য়ের বিশ্বকাপ তাঁরই তত্ত্ববধানে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে […]

আরও পড়ুন

রাজ্য মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান হলেন জ্যোতির্ময় ভট্টাচার্য

রাজ্য মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। পাশাপাশি কমিশনের বিচারবিভাগীয় সদস্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমতি মিত্র। আজ বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকেই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় […]

আরও পড়ুন

অবশেষে গ্রাম সড়ক যোজনায় বাংলাকে ৫৮৪ কোটি টাকা পাঠাল মোদি সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার নিশানায় চাপে পড়ে অবশেষে গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ এর আওতায় আগামী ২০২৫ সালের মধ্যে রাজ্যে আরও ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা রয়েছে। ওই রাস্তা বানাতে খরচ হবে ৫, ৫০০ কোটি টাকা। ওই খরচের প্রথম কিস্তি হিসেবে এই টাকা বরাদ্দ […]

আরও পড়ুন

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, আত্মঘাতী উচ্চ মাধ্যমিকের ছাত্র, গ্রেফতার ৩ বন্ধু

প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছিল বন্ধুরা। শেষে লোকলজ্জায় আত্মহত্যার রাস্তা বেছে নিলেন উচ্চ মাধ্যমিকের ছাত্র। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকায়। আত্মহত্যার আগে নিজে একটি ভিডিও তৈরি করে অভিযুক্ত চার বন্ধুর নামে অভিযোগ জানিয়ে যান ওই ছাত্র। সেই অভিযোগের ভিত্তিতে মৃত যুবকের ৩ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আর এক […]

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসছেন ডঃ সি ভি আনন্দ বোস

 লা গণেশনের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসছেন ডা সি ভি আনন্দ বোস। এনিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন। ১৯৭৭ সালের এই আইএএস বর্তমানে মেঘালয় সরকারে উপদেষ্টা পদে রয়েছেন। জগদীপ ধনখড়ের সময়ে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত চরম সীমায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ধনখড় উপরাষ্ট্রপতি হতেই তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্বে আসেন লা গণেশন। লা গণেশন সঙ্গে […]

আরও পড়ুন
error: Content is protected !!