মুম্বাই বিমানবন্দরে ৩ ভারতীয় যাত্রীর কাছ থেকে উদ্ধার ৪৯৭০০০ মার্কিন ডলার

মুম্বাই বিমানবন্দরে দুবাই ভ্রমণকারী তিন ভারতীয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করল ৪,৯৭,০০০ মার্কিন ডলার। তিনজনকেই গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাস্টমস। , এদিন  মুম্বাই থেকে দুবাই উড়ে যাওয়ার কথা ছিল বিমান ফ্লাই দুবাই ফ্লাইট এফজেড ৪৪৬-র।  বিমান ছাড়ার আগে চলছিল লাগেজ চেকিংয়ের কাজ। তখনই মুম্বাই এয়ার ইনভেস্টিগেশন ইউনিট তিনজন ভারতীয় যাত্রীর একটি পরিবারকে আটক করে। ৩জন […]

আরও পড়ুন

গুজরাত বিধানসভার নির্বাচনের সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

হিমাচল প্রদেশের ভোট ঘোষণার ২০দিন পর গুজরাত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগের বারের মতোই গুজরাতের ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ ১ ডিসেম্বর। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৫ ডিসেম্বর। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। ওইদিনই হিমাচলপ্রদেশেরও ভোটগণনার কথা। ১০ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পুরো ভোটপ্রক্রিয়া। হিমাচল প্রদেশ ও গুজরাতের বিধানসভার মেয়াদকাল প্রায় একই সময় […]

আরও পড়ুন

অবৈধ খনি মামলায় ইডির সমন এড়ালেন  ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

ইডির দফতরে হাজিরা এড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । অবৈধ খনি মামলায় আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। আর সেই ইস্যুতে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তাঁকে হাজিরার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী, বুধবার ১১টা নাগাদ তাঁর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে এদিন ইডির দফতরে হাজিরা দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

এবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব

 এবার কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে এবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৪ নভেম্বর দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে বুধবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই নোটিসে বলা হয়েছে, আগামী ১৪ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার […]

আরও পড়ুন

কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা

 কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা। বৃহস্পতিবার কোচবিহারের গোসানিমারা এলাকায় নীশিথের কনভয় লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়। অভিযোগ, রাজ্যের উদয়ন গুহর উসকানিতে পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাঁশ-লাঠি নিয়ে পালটা প্রতিরোধ গড়েছিলেন বিজেপি কর্মীরাও। সবমিলিয়ে এদিন দুপুরে তীব্র উত্তেজনা তৈরি হয়। এদিন দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সিতাই যাচ্ছিলেন কেন্দ্রীয় […]

আরও পড়ুন

চেন্নাইয়ে রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, সাক্ষাৎ রজনীকান্তের সঙ্গেও

রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের দাদার আশি বছরের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই বুধবার কলকাতা থেকে চেন্নাই গিয়েছেন মমতা। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে তামিলনাড়ুর রীতি মেনে মাদল বাজিয়ে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী নিজেও মাদল বাজান। […]

আরও পড়ুন

গতকালের পর ফের আজও দিল্লিতে ইডি দফতরে হাজিরা সুকন্যার মন্ডলের

দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। বুধবারের পর বৃহস্পতিবারও ইডি’র সদর দফতরে হাজিরা দিলেন তিনি। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছন কেষ্ট-কন্যা। জানা গিয়েছে, বুধবার সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদে সদুত্তর মেলেনি। মূলত অনুব্রত মণ্ডলের কন্যার বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী তা জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার এই […]

আরও পড়ুন

২০১৪ ও ২০১৭ সালের টেট অনুত্তীর্ণরা অংশ নিতে পারবেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০১৪ ও ২০১৭ সালের অনুত্তীর্ণরা। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, মোট ২১ জন আবেদনকারী এই সুযোগ পাবেন। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার নির্দেশ দেন, ২০১৪ সালের ৫ জন এবং ২০১৭ সালের ১৬ জন, মোট ২১ জন অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক  নিয়োগপ্রক্রিয়ায়। […]

আরও পড়ুন

ফের ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল

ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল । গতকালের পরে ফের আজ তাঁকে তলব করা হয়েছিল। এদিন প্রয়োজনীয় নথি নিয়ে হাজিরা দিলেন তিনি। শুধু তাই নয়, গতকালের পরে আজ আবারও ২১ কোটি টাকা নিয়ে মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

আরও পড়ুন

বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে হলে ডাক্তার-হাউসস্টাফ- ইন্টার্ণদের মানতে হবে নয়া নিয়ম, কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

বেসরকারি হাসপাতালের জন্য জারি হল অ্যাডভাইসরি। সরকারি প্রতিষ্ঠানে যুক্ত যে কোনও চিকিৎসক, এমনকি হাউসস্টাফ, ইন্টার্ণ বা কোনও ডাক্তারি পড়ুয়াও যদি বেসরকারি কোনও প্রতিষ্ঠানে কাজ করতে চান, তাহলে তাঁদের স্বাস্থ্যদফতর থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এমনই নির্দেশ জারি করেছে রাজ্যে স্বাস্থ্য দফতর। শুধু নো অবজেকশন সার্টিফিকেট নিতেই হবে না, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রাজ্যের স্বাস্থ্যদফতরকে জানাতেও হবে কোন […]

আরও পড়ুন
error: Content is protected !!