গুজরাতের সেতু-বিপর্যয়ে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে প্রধানমন্ত্রী

রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্চু নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৪১। মঙ্গলবার মোরবিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যেখানে ঝুলন্ত সেতু ভেঙে পড়েছিল, সেই জায়গায় পরিদর্শন করে দেখেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হরিশ সাংভি ৷ ভাঙা সেতুর এক প্রান্তে দাঁড়িয়ে এক আধিকারিকের কাছ থেকে সেদিনের দুর্ঘটনার বিবরণ শোনেন। এরপর […]

আরও পড়ুন

কিং খানের জন্মদিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

আগামীকাল, ২ নভেম্বর ৫৭-য় পা দেবেন সুপারস্টার শাহরুখ খান। শাহরুখের জন্মদিন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু ফ্যানেদের উচ্ছ্বাস। তবে বেশ অনেকদিন ধরেই বড়পর্দায় দেখা যায়নি কিং খানকে। তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। ইতিমধ্যেই তিনটি ছবির শ্যুটিং করেছেন তিনি, কিন্তু একটিও মুক্তি পাচ্ছে না ২০২২ সালে। তিনটেই মুক্তি পাবে আগামী বছর। তবে এরই […]

আরও পড়ুন

নভেম্বরেই স্বাস্থ্য পরীক্ষা হবে বাংলার ১২টি সেতু

গুজরাতের সেতু দুর্ঘটনার পরে বিশেষ সতর্ক হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পূর্ত দফতরের আধিকারিকদের একটি বৈঠক হয়েছিল এদিন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পূর্ত দফতরের অধীনে থাকা প্রায় ২ হাজার ১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। জানা গিয়েছে, নভেম্বরেই হবে স্বাস্থ্য পরীক্ষা। শুধু তাই নয়, দ্রুত মেরামত করা হবে বাংলার প্রায় ১২টি সেতু। জানা গিয়েছে, সাধারণ মানুষের […]

আরও পড়ুন

কেন্দ্রের বঞ্চনা অব্যাহত! চূড়ান্ত অর্থ সঙ্কটে যাদবপুরকে ২৮ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

রাজ্য তথা দেশের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় যাদবপুর। সেই বিশ্ববিদ্যালয় এখন চূড়ান্ত অর্থ সঙ্কটে। কেন্দ্রীয় সরকার দিচ্ছে না টাকা। তবে রাজ্য পর্যাপ্ত টাকা দিচ্ছে। এমনটাই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী’র দাবি, কেন্দ্রের কাছ থেকে বিশ্ববিদ্যালয় পাবে ৩০ কোটি টাকা। তবে তা দিচ্ছে না কেন্দ্র সরকার। তিনি বলেন, বর্তমান শিক্ষাবর্ষে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়কে ২৮ কোটি টাকা […]

আরও পড়ুন

বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত বন্ধ চক্র রেল পরিষেবা

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের জন্য ব্যাহত হবে চক্র রেল পরিষেবা। বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত নিয়ন্ত্রিত রুটে চলাচল করবে চক্র রেল। এর জেরে আট জোড়া ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হতে চলেছে। এই সময়ে ৬টি ট্রেন কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে। দুই জোড়া চক্ররেল শিয়ালদহ (নর্থ) স্টেশনেই যাত্রা শুরু ও বিরতি করবে। […]

আরও পড়ুন

১১১টি জায়গায় ‘উইদাউট হেলমেট টু হুইলার ডিটেকশন সেন্সর’ লাগানো অত্যাধুনিক ক্যামেরা বসাচ্ছে লালবাজার

 হেলমেটবিহীন বাইক চালককে হাতেনাতে পাকড়াও করে ‘কেস’ দেওয়া এখন অতীত! অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরার সাহায্যে আইন ভঙ্গকারীদের সরাসরি সবক শেখাতে তৎপর লালবাজার। খালি মাথার চালকের ছবি সেই ক্যামেরায় উঠলেই বাইকের নম্বর চলে যাবে ট্রাফিক কন্ট্রোল রুমে। এই অত্যাধুনিক ক্যামেরা লাগানোর জন্য শহরের ১১১টি জায়গায় ইতিমধ্যে চিহ্নিত করেছে ট্রাফিক বিভাগ। এই সব জায়গায় বিনা হেলমেটে বাইক চালানোর প্রবণতা […]

আরও পড়ুন

গুজরাতে সেতু বিপর্যয়ে সুপ্রিমকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

গুজরাতে মোরবিতে সেতু বিপর্যয়ে সুপ্রিমকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। গোটা ঘটনার তদন্তের আর্জি জানিয়ে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। তিনি জানিয়েছেন এই বিপর্যয়ে কাদের গাফিলতি হয়েছে তা খুঁজতে এক অবসারপ্রাপ্ত বিচারপতির নেতৃত্ব কমিটি গড়া হোক। আগামী ১৪ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া ডিভিশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া ডিভিশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ছয় জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। যার মধ্যে হাওড়া-ব্যান্ডেল লাইনে পাঁচ জোড়া এবং হাওড়া-বর্ধমান লাইনে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। এই ছয়দিন স্পেশাল ব্যান্ডেল লোকাল হাওড়া থেকে ছাড়বে যথাক্রমে – বিকেল ৫টা ২০, রাত ৭টা ৫৫, রাত ৮টা ৩৫, রাত […]

আরও পড়ুন

প্রয়াত ভারতের স্টিল ম্যান জামশেদ জে ইরানি

প্রয়াত ভারতের ইস্পাত ম্যান জামশেদ জে ইরানি। গভীর রাতে জামশেদপুরেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে জে জে ইরানির বয়স হয়েছিল ৮৬ বছর। ভারত সরকারের তরফে তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল। চার দশকের দীর্ঘ উজ্জ্বল সফল কেরিয়ার ‘ভারতের স্টিল ম্যান’ বলে পরিচিত জামসেদ জে ইরানি’র। টাটা স্টিলের দীর্ঘ দিনের কর্মী তিনি। তাঁর মৃত্যুতে টাটার পক্ষ থেকে গভীর শোক […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের পুণেতে বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

 মহারাষ্ট্রের পুণেতে এক বিলাসবহুল হোটেলে আগুন লাগে। আজ, মঙ্গলবার সেই হোটেলের চারতলায় আগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই বিলাসবহুল হোটেলেরে নীচের তলাতেই রয়েছে ক্রিকেটার জাাহির খানের রেস্তোরাঁ। হোটেলের চারতলায় থাকেন কর্মীরা। সেই ঘরেই লেগেছে আগুন। দমকল কর্মীরা ওই ঘরের কাঁচ ভেঙে উদ্ধারকাজ চালাচ্ছেন। যদিও হতাহতের […]

আরও পড়ুন
error: Content is protected !!