স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কোয়ার্টার ফাইনালে চলে গেল মরক্কো। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ আটে চলে গেল তারা। গোটা ম্যাচে মরক্কোর বিরুদ্ধে গোলই করতে পারল না স্পেন।  নির্ধারিত সময় ও এক্সট্রা টাইমে ম্যাচ 0-0 গোলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে ফল ৩-০। তিনটে পেনাল্টি সেভ করে ম্যাচের নায়ক মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো দলকে পরের রাউন্ডে নিয়ে চলে গেলেন।  

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ডাকে আবারও জি-২০ প্রস্তুতি বৈঠক, আগামী ৯ ডিসেম্বর ভার্চুয়ালি থাকবেন মুখ্যমন্ত্রী

আবারও প্রস্তুতি বৈঠক। জি-২০ নিয়ে সেই প্রস্তুতি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী ৯ ডিসেম্বর ডাকা ওই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। জানা গিয়েছে, বিকেল ৫টা থেকে হবে বৈঠক। সে দিন বিকেল ৫টা থেকে বৈঠক হওয়ার কথা রয়েছে৷ বাড়ি থেকেই এ বার সেই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷

আরও পড়ুন

রাজস্থানের পুষ্কর মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 রাজস্থানে পুষ্কর মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ৩টে নাগাদ পুষ্করে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মন্দিরের গর্ভগৃহে তিনি পুজো দেন। সেই সঙ্গে তিনি আরতি করেন। এর পাশাপাশি তিনি ঘুরে দেখেন আশেপাশের বেশ কয়েকটি মন্দির। এরপর তিনি যান ব্রক্ষ্মা-সাবিত্রী ঘাটে। সেখানে প্রায় আধ ঘণ্টা তিনি ছিলেন। সেখানে বিশেষ পুজো-পাঠে যোগ দেন মমতা […]

আরও পড়ুন

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দৌস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় মান্দৌসে। বতর্মানে আন্দামান দ্বীপপুঞ্জের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। তার অভিমুখ উত্তর ও উত্তরপূর্ব দিকে। আগামী ৮ ডিসেম্বর সকালে তামিলনাড়ু ও অন্ধ্র উপকুলে মান্দৌস আছড়ে পড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন

ভুয়ো ৪০ ওএমআর  শিট প্রকাশের নির্দেশ বিচারপতি

আগেই বেআইনিভাবে নিয়োগ হওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । এবার ফের ভুয়ো সুপারিশের ভিত্তিতে চাকরি পাওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের মধ্যে ওই ৪০ জনের নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি-কে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার […]

আরও পড়ুন

ফের আফগানিস্তানে বিস্ফোরণ, মৃত ৫

আফগানিস্তানে ফের বোমা বিস্ফোরণ। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার একটি তেল কোম্পানির কর্মীদের নিয়ে যাওয়ার সময় একটি বাসে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে এখনও অবধি ৫জন প্রাণ হারিয়েছেন বলে খবর। জখম হয়েছেন আরও ৪ জন। তবে কারা এই বিস্ফোরণের পিছনে দায়ী তা জানা যায়নি।

আরও পড়ুন

গুজরাত পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সাকেতকে। মঙ্গলবার টুইটে এই কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, গুজরাতের মোরবি সেতু বিপর্যয় নিয়ে মুখ খুলেছিলেন সাকেত। এ ব্যাপারে আহমেদাবাদ সাইবার সেলে একটি অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা […]

আরও পড়ুন

অজমেঢ় শরিফে চাদর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী

অজমেঢ় শরিফে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বেলা একটার কিছু পরে অজমেঢ় শরিফে পৌঁছন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাংসদ অপরূপা পোদ্দার৷ অজমেঢ় শরিফে চাদর এবং ফুল চড়ালেন মুখ্যমন্ত্রী৷ এদিন ‘দিদি- দিদি’ রবে ভরে উঠল রাজস্থানের আজমের শরীফ। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাধারণ মানুষকে বলতে […]

আরও পড়ুন

পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ময়নাগুড়িতে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

আজ সকাল থেকেই ময়নাগুড়িতে রেল রোকো আন্দোলন চলছে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকেই রেল অবরোধে নেমেছেন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের সদস্যরা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে তাঁদের এই কর্মসূচী বলে জানা গিয়েছে।  ময়নাগুড়ির পাশাপাশি অবরোধ চলছে নিউ জলপাইগুড়ি ও মালদাতেও।  জায়গায় জায়গায় রেললাইনে বসে পড়েছেন ফোরামের সদস্যরা। একাধিক জায়গায় আটকে রয়েছে যাত্রীবাহী ও মালাবাহী ট্রেন।  […]

আরও পড়ুন

ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত কলকাতা মেডিকেল

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভের জেরে সোমবার থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে মেডিকেলে। মঙ্গলবারও অব্যাহত রয়েছে সেই আন্দোলন। জানা গিয়েছে, ক্যাম্পাসে ছাত্র নির্বাচন করানোর দাবিতে কাল সারারাতব্যাপী ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষের অফিস।  ভিতরে আটকে পড়েন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ তথা একাধিক বিভাগীয় প্রধান। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, […]

আরও পড়ুন
error: Content is protected !!