আকাশ থেকে পড়ল  মিসাইলের মতো বস্তু, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে চাঞ্চল্য

দিন দুপুরে আকাশ থেকে বিকট শব্দে মাটিতে পড়ল বিশাল এক ধাতব বস্তু। স্থানীয়দের দাবি, ওই বস্তুটি দেখতে অনেকটাই ক্ষেপণাস্ত্রের মতো। জিনিটি আসলে কী তা বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষজন। ঘটনাস্থলে এল পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলায়। গোয়ালতোড় থানার শিওরবনি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, […]

আরও পড়ুন

বজবজ বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ স্থলে সিআইডি

বজবজ বিস্ফোরণের জেরে এক নাবালিকা সহ ৩ জনের মৃত্যু হয়েছিল। ভেঙে গিয়েছিল বাড়ির একাংশ। গত রবিবার রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে প্রায় ২০ হাজার কেজি বেআইনি শব্দবাজি। গ্রেফতার করা হয় ৩৬ জনকে। ঘটনাস্থল দেখতে গেল সিআইডি । বেআইনি বাজি কারখানা এবং বিস্ফোরণের প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন স্থানীয়রা। সোমবার সেই দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে আসে সিআইডি […]

আরও পড়ুন

গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদি ভূমিকা নিয়ে তথ্যচিত্র তৈরি করায় জন্য ব্রিশিট সংবাদমাধ্যম বিবিসিকে সমন পাঠাল দিল্লি হাইকোর্ট

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে গুজরাতের একটি এনজিও। সেই কারণে বিবিসিকে সমন পাঠাল আদালত। ওই এনজিও’র দাবি গুজরাত দাঙ্গার উপর বানানো বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ ভারতের বিচারব্যবস্থার পাশাপাশি দেশের সম্মান নষ্ট করেছে। এরই সঙ্গে সম্মান নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সেই মামলার প্রেক্ষিতে বিবিসি কর্তৃপক্ষকে সমন পাঠিয়েছে […]

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল আদালতের

রাজ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের গ্রীষ্মবকাশকালীন বেঞ্চ। পুরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের আবেদনে সাড়া দিল না আদালত। আজ সোমবার, বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, তদন্তে এখনই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। পরবর্তী শুনানিতে ইডি ও […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের বালিয়ায় নৌকাডুবি, মৃত ৪

উত্তরপ্রদেশের বালিয়ায় বড়সড় নৌকাডুবির দুর্ঘটনা ঘটল সকাল সকাল। দুর্ঘটনাটি ঘটেছে মালদেপুর গঙ্গাঘাটের কাছে। লাইভ হিন্দুস্তানের রিপোর্টে বলা হচ্ছে, নৌকায় চড়ে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেই সেই নৌকায় চেপেছিলেন প্রায় ৪০ জন। অত্যাধিক সংখ্যক যাত্রী নৌকায় চেপে বসার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নৌকাটি উলটে যাওয়ার পর নৌকার যাত্রীরা গভীর জলে ডুবে যেতে থাকেন। খবর […]

আরও পড়ুন

চলতি সপ্তাহে মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত শিবকুমারের

চলতি সপ্তাহে কর্ণাটকের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। দীনেশ গুন্ডু রাও সহ বর্ষীয়ান কংগ্রেস নেতারা নতুন সরকার থেকে বাদ পড়ার পর প্রকাশ্যে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। সেই আবহে রবিবার ডিকে শিবকুমার এই ইঙ্গিত দিয়েছেন। কর্ণাটকের নতুন মন্ত্রিসভায় ২৫ থেকে ২৮ জন মন্ত্রীর শপথ নেওয়ার কথা ছিল। তবে শনিবার […]

আরও পড়ুন

ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর, জারি কার্ফু, নামানো হল সেনা

ফের অশান্তির আঁচ মণিপুরে। মণিপুরের রাজধানী ইম্ফল ফের অশান্ত। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে কার্ফু। ভাঙচুর, অগ্নিসংযোগের খবর মিলেছে। পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা। 

আরও পড়ুন

সিগন্যালের সমস্যার জেরে শিয়ালদা মেইন শাখায় ব্যাহত ট্রেন চলাচল

সপ্তাহের প্রথম কাজের দিনেই দুর্ভোগ। শিয়ালদা মেইন শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। আজ সোমবার, নৈহাটিতে অটো সিগন্যালে সমস্যা থাকায় শিয়ালদা মেইন শাখায় ট্রেন চলাচলে সমস্যা দেখা যায়। রেল সূত্রে খবর, এদিন সকাল ৬টা থেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। যার ফলে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত আপ-ডাউন উভয় লাইনেই বন্ধ থাকে ট্রেন […]

আরও পড়ুন

বাংলার ৩ হাজার গ্রামে ‘দুয়ারে ব্যাংক’, উদ্যোগী রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন রাজ্যের প্রত্যেক মানুষ যুক্ত হন ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে। সেই কারণেই তিনি রাজ্যের পঞ্চায়েত দফতরকে নির্দেশ দিয়েছিলেন এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে। সেই মতন এবার রাজ্যের ৩ হাজার প্রান্তিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দুয়ারে ব্যাঙ্ক’ পরিষেবা চালু করতে চলেছে পঞ্চায়েত দফতর। এর ফলে রাজ্যের প্রান্তিক এলাকার মানুষজনের বাড়ির কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে যাবে। […]

আরও পড়ুন

মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণের তদন্তে সিআইডি

দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে উদ্ধার করা হয় ২০ হাজার কেজিরও বেশি বাজি, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া বাজিগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিআইডি আধিকারিক সহ মহেশতলা থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি দুটি থানার যৌথ অভিযানে মোট ৩৭ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।তাদের সোমবার আলিপুর […]

আরও পড়ুন
error: Content is protected !!