বিজেপি-র বিরুদ্ধে বিরোধী জোটের ডাক দিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দু বছর আগে আজকের দিনেই বিধানসভা নির্বাচনে বিজেপিকে উড়িয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর আজকের দিনেই বিজেপি-র বিরুদ্ধে বিরোধী জোটের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজের টুইটার অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এক ভিডিও বার্তায় বললেন, ” মানুষের শক্তির থেকে আর বেশী শক্তিশালী কিছু হতে পারে না। ভারতের ভালর জন্য পরিবর্তন দরকার। মা-মাটি-মানুষ দিবস উপলক্ষ্যে আমি […]

আরও পড়ুন

প্রবল অর্থ সংকটের কারণে আগামী দুদিন সব বিমান বাতিল করল গো ফার্স্ট এয়ারলাইন

আগামী বুধবার ৩ মে ও বৃহস্পতিবার ৪ মে সব বিমান বাতিল করল গো ফার্স্ট এয়ারলাইন। তীব্র আর্থিক সংকটই এই বিরাট সিদ্ধান্তের কারণ। এই মুহূর্তে সংস্থার মাত্র ৫০ শতাংশ বিমানই চলছে। কারণ গো ফার্স্ট মার্কিন সংস্থা প্র্যাট অ্যান্ড হুইটনি ওরফে পিঅ্যান্ডডব্লিউ-র থেকে কোনও অতিরিক্ত ইঞ্জিন পাচ্ছে না। গো ফার্স্টের এই ঘোষণার পরেই তাদের নোটিস ধরিয়েছে কেন্দ্রের […]

আরও পড়ুন

‘আবহাওয়ার পূর্বাভাস দেখেই সভা-মিটিং করুন’, মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

বুধবার মন্ত্রিসভার বৈঠকে বজ্রপাতে একাধিক মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।রাজ্যে বারবার বজ্রপাতে একাধিক মৃত্যু হচ্ছে।এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন “তোমরা যে কোন প্রোগ্রাম করার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেবে। পূর্বাভাস দেখেই তোমরা প্রোগ্রাম তৈরি করবে। এ বছর বৃষ্টি হবে। তাই তোমাদের জেলায় জেলায় সতর্ক থাকতে হবে।”

আরও পড়ুন

ডিএ দাবিতে নবান্ন অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রুটে বদল এনে অনুমতি দিল আদালত। আগামী ৪ মে-র মিছিলে অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুপুর ২:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত মিছিলে অনুমতি আদালতের। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু , মহাত্মা গান্ধি রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিল।

আরও পড়ুন

ট্যাংরাতে বন্ধ কারখানায় আগুন

পূর্ব কলকাতার ট্যাংরার , ৩৭নম্বর ডিসি দে রোডে একটি বন্ধ প্রিন্টিং কারখানায় হঠাৎ মঙ্গলবার সকাল ১১.৩০ নাগাদ আগুন দেখা যায় । তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয়।ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। মূলত কি থেকে এই আগুন তা স্পষ্ট নয়। তবে কারখানার মালিক জানান যে, কারখানায় আগুনটি লেগেছে তার পাশের কারখানার মালিকও […]

আরও পড়ুন

হরিদেবপুরে প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা মায়ের, ধৃত ২

প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মা! এমন নৃশংস অভিযোগে হরিদেবপুর থানা এলাকা থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সাহায্য করে চন্দননগর থেকে গ্রেপ্তার হয়েছে ‘প্রেমিক’ পুলিশ কর্মীও। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের এক কিশোরী অভিযোগ জানিয়েছে। পুলিশকে দেওয়া চিঠিতে মেয়েটির দাবি, নিজের প্রেমিকের […]

আরও পড়ুন

গুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৪ মাস ধরে অধ্যাপিকাকে যৌন হেনস্তার অভিযোগ ডিনের বিরুদ্ধে

অধ্যাপিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল খোদ ডিনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অধ্যাপিকা যৌন হেনস্তার অভিযোগ এনেছেন গুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ডিন ধীরেন্দর কৌশিকের বিরুদ্ধে। অভিযোগ, গত ৪ মাস ধরে শিক্ষিকার উপর নির্যাতন চালাচ্ছিলেন তিনি। যৌন চাহিদা মেটানোর অধ্যাপিকাকে চাপ দিতেন ডিন। গত ২১ এপ্রিল শিক্ষিকার ক্লাসে ঢুকে চিৎকার করেন তিনি। ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় […]

আরও পড়ুন

কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস

বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস ৷ ১০ মে কর্ণাটকে ২২৪টি বিধানসভা নির্বাচন ৷ মঙ্গলবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকে কংগ্রেসের সদর দফতরে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা রাজ্যের বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া রাজ্য কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারসহ অন্যান্যরা ৷ বর্ষীয়ান সভাপতি মল্লিকার্জুন […]

আরও পড়ুন

এনসিপির সভাপতির পদ থেকে পদত্যাগ শরদ পওয়ারের

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ার। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে  নিজেই এ কথা জানিয়েছেন প্রবীণ মরাঠা রাজনীতিবিদ। যদিও পওয়ারের পরিবর্তে দলের শীর্ষ পদে কাকে বসানো হচ্ছে তা নিয়ে এখনও এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। এনসিপির সভাপতির পদ থেকে শরদ পওয়ারের সরে যাওয়া বিজেপি বিরোধী শিবিরের পক্ষে […]

আরও পড়ুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’

মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছ সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’। নামটি রেখেছে ইয়েমেন। প্রাথমিকভাবে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের যে অংশ বাসা বাঁধবে, সেখান থেকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন
error: Content is protected !!