কালিয়াগঞ্জ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না ডিভিশন বেঞ্চ

 কালিয়াগঞ্জ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যেহেতু ইতিমধ্যেই নাবালিকার পরিবার সিবিআই তদন্ত চেয়ে একক বেঞ্চের দ্বারস্থ হয়েছে তাই জনস্বার্থ মামলা গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়েছেন, জনস্বার্থ মামলাকারীর কোনও অভিযোগ থাকলে তিনি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সে ব্যাপারে আবেদন জানাতে পারবেন। 

আরও পড়ুন

নবান্ন অভিযানে অনুমতি পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা

ডিএ এর দাবিতে আন্দোলনকারীরা নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের তরফে রাজ্য সরকারের কর্মীদের নবান্ন অভিযানে অনুমতি দেওয়া হয়নি। এবার নবান্ন পর্যন্ত মিছল করতে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন, ডিএ আন্দোলনকারীরা।

আরও পড়ুন

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ইডি

চিটফান্ড কাণ্ডে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রোজভ্যালি সংস্থার ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক বা Attachment করল তাঁরা। এই ২৫০ কোটি টাকার সম্পত্তির মধ্যে রয়েছে জমি, বাড়ি, গাড়ি সহ বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি। এগুলি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। সমস্ত নথি ও তথ্যপ্রমাণ হাতে আসার পরই সম্পত্তি ক্রোক করা হয়েছে বলে দাবি […]

আরও পড়ুন

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা গ্রহণ করল না হাইকোর্ট

মামলাকারীর আবেদন ছিল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। মামলাকারী ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তবে গেরুয়া শিবিরের নেতার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট । তরুণজ্যোতির অভিযোগ, গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন তৃণমূল সাংসদ। তবে সোমবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থা মামলা গ্রহণ না করে বলেন, মামলাকারী কোনও ভাবে […]

আরও পড়ুন

বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমল

 বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা। সোমবার থেকেই নতুন দামে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। তবে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম কমছে না। গৃহস্থে ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে। বাণিজ্যিক ক্ষেত্রে এলপিজি গ্যাস সিলিন্ডার এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এর দাম বর্তমানে কলকাতায় ছিল ২,১৩২ টাকা। এই দুই ধরনের গ্যাস সিলিন্ডারেরই দাম ১৭১.৫০ টাকা […]

আরও পড়ুন

‘ডিভোর্সের জন্য ছয় মাসের অপেক্ষা বাধ্যতামূলক নয়’, রায় সুপ্রিমকোর্টের

 বিবাহ বিচ্ছেদের জন্য ছয় মাসের অপেক্ষা আর বাধ্যতামূলক রইল না। যে সম্পর্ক নতুন করে জোড়া লাগা সম্ভব নয়, সেই সম্পর্কে ছেদ টানার জন্য ছয় মাস অপেক্ষার কোনও প্রয়োজনই নেই। আজ সোমবার বিবাহ-বিচ্ছেদ নিয়ে যুগান্তকারী রায়ে এ কথা জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। বিচারপতি সঞ্জয় কিষেণ কাউলের নেতৃত্বে পাঁচ বিচারপতিই সহমতের ভিত্তিতে এই রায় […]

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে ফের অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে

আর্থিক মন্দার জেরে বড় সড় স্বস্তি দিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার সপ্তাহের প্রথম দিনেই বিশ্ববাজারে অপরিশোদিত জ্বালানি তেলের দাম ব্যারেল পিছু ৮০ ডলারের নিচে নেমে এসেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে এমন সম্ভবনা্য় খোলাবাজারে তেলের দাম কমেছে।

আরও পড়ুন

রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

এবার সরাসরি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব‌্যকে চিঠি লিখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচনে কোচবিহার ও অন্যান্য জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে কেন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে? চিঠিতে কার্যত এই প্রশ্নই তুলেছেন শুভেন্দু। আইনশৃঙ্খলা জনিত কারণে পুলিশ মোতায়েনের জন্য নির্দিষ্ট টাকা তৃণমূল কংগ্রেস মিটিয়েছে কি না, সে ব্যাপারে তদন্ত […]

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আত্মঘাতী তেলেগু কোরিওগ্রাফার চৈতন্য

রবিবার আত্মঘাতী হয়েছেন জনপ্রিয় তেলেগু কোরিওগ্রাফার চৈতন্য। নিজস্ব বাসভবন থেকেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত মৃতদেহ। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে, চৈতন্য অনেক টাকার ঋণে জর্জরিত ছিল, যথা সময়ে পরিশোধ করতে না পারায় মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্ধ্র প্রদেশের নেলোরে তাঁর নিজস্ব বাসভবনেই আত্মহত্যা করেছেন কোরিওগ্রাফার। চৈতন্যকে শেষবার জনপ্রিয় তেলেগু নাচের অনুষ্ঠান ধী-তে দেখা গিয়েছিল। […]

আরও পড়ুন

পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসে বোমাতঙ্ক, ট্রেন থামিয়ে ৪ ঘন্টা ধরে চলল তল্লাশি

পুরী-দিল্লি এক্সপ্রেসে বোমাতঙ্ক। মাঝপথেই ট্রেন থামিয়ে শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, ডগমগপুর স্টেশনে একটি ফোন করে দাবি করা হয় যে পুরী-দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসে বোমা রাখা হয়েছে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বোমার খোঁজে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনুর রেলস্টেশনে ট্রেনটি থামিয়ে তল্লাশি শুরু করে রেলপুলিশ, দমকল বাহিনী ও বোম্ব স্কোয়াড। যদিও শেষ পর্যন্ত বোমা […]

আরও পড়ুন
error: Content is protected !!