দিনহাটায় স্ট্রংরুমে ঢোকা নিয়ে বিজেপি বিবাদ, এলাকায় উত্তেজনা

পঞ্চায়েত ভোটের স্ট্রং রুমে ঢোকাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় দিনহাটায় । স্ট্রংরুমে বিজেপি নেতা অজয় রায়ের প্রবেশ করাকে কেন্দ্র করে উত্তেজক পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ ৷ সেই থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে ধস্তাধস্তি বেধে যায় । বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । তৃণমূলের অভিযোগ, এদিন রাত আটটা নাগাদ বিজেপি […]

আরও পড়ুন

৬৯৬ বুথে শান্তিতেই মিটল পুনর্নির্বাচন, ভোটের হার  ৬৯.৮৫ শতাংশ

বিরোধী শিবিরের অপপ্রচারকে পাত্তাই দিলেন না বঙ্গবাসী। সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৪ দশমিক ৪২ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। গত শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলায় হিংসাত্মক […]

আরও পড়ুন

বিজেপি শাসিত মণিপুরে গত দু-মাস মৃত ১৪২, ৫৯৯৫টি এফআইআর, সুপ্রিমকোর্টে রিপোর্ট পেশ বিরেন সিংয়ের সরকারের

জাতিদাঙ্গায় জ্বলছে মণিপুর। এহেন পরিস্থিতিতে মণিপুর নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্টে পেশ করল মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সরকার। সোমবার শীর্ষ আদালতে বিরেন সরকারের রিপোর্টে বলা হয়েছে, গত দু’মাস ধরে চলা হিংসার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪২ জন। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন মণিপুরের মুখ্যসচিব  বিনীত যোশী। […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টে ধাক্কা খেল অভিষেক, নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করতে পারবে ইডি-সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত। প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।  প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষাপটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দেন যে তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের যে নির্দেশের […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটে হিংসায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে মামলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর

পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অধীরের দাবি, যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিক আদালত। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন অধীর। মামলা দয়ের করার অনুমতি দেওয়া হয়েছে। মামলাকারীর বক্তব্য, […]

আরও পড়ুন

চিনের কিন্ডারগার্টেন স্কুলে দুষ্কৃতি হামলা, ছুরির আঘাতে মৃত্যু ৩ শিশু সহ ৬

সোমবার সকালে একটি কিন্ডারগার্টেনে ছুরি হাতে হামলা চালায় ২৫ বছর বয়সী যুবক। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। গুরুতর জখম হয়েছেন একজন। নিহতদের মধ্যে তিন শিশু, দুই অভিভাবক ও একজন শিক্ষক রয়েছেন। ইতিমধ্যেই আততায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও কী কারণে হামলা তা জানা যায়নি। তবে পুলিশ আধিকারিকদের অনুমান, পুরানো কোনও শত্রুতার জেরেই ওই হামলার ঘটনা […]

আরও পড়ুন

নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

দুই মাসের ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার তিনদিনের মধ্যেই আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। নিজের বন্দুকের গুলিতেই জীবন শেষ করেছেন তিনি। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের পালামৌতে। কী কারণে ওই জওয়ান নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন তা জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পালামৌর সহকারী পুলিশ সুপার ঋষভ গর্গ […]

আরও পড়ুন

উত্তর ভারতে অবিরাম বর্ষণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮, নামল সেনা

বল বর্ষণে সম্পূর্ণ বিপর্যস্ত গোটা উত্তর ভারত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, দিল্লিসহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্রে ব্যাপক বর্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। গত তিনদিনে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কিছু জাতীয় সড়ক, রাজ্য সড়ক জলের তোড়ে, হড়পা বানে ভেসে গিয়েছে। পাহাড়ি এলাকার বহু এলাকা ধসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। উত্তরের […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের বারাণসীতে টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী

টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী পাহারায় নিরাপত্তারক্ষী রাখলেন সব্জি বিক্রেতা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানকার এক টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী বিক্রেতা দোকানের পাহারা দিতে রেখেছেন দু’জন নিরাপত্তারক্ষীকে। ওই দোকানদার জানিয়েছেন, বর্তমানে বাজারে অগ্নিমূল্য টমেটো। ক্রেতারা তা কিনতে এলে দোকানেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। তাই যাতে কোনও বাড়তি অশান্তি না হয় সেই কারণে দু’জন নিরাপত্তারক্ষী রাখার সিদ্ধান্ত নিয়েছি। […]

আরও পড়ুন

মুক্তি পেল শাহরুখের ‘জওয়ান’-এর ট্রেলার

অবশেষে প্রতীক্ষার অবসান।মুক্তি পেল অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের নতুন ছবি জওয়ান-এর ট্রেলার।অ্যাকশনে ভরপুর ট্রেলারে রীতিমতো নজর কেড়েছেন একজনই, তিনি শাহরুখ খান।ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।জওয়ান-এর ভিলেন বিজয় সেতুপতি।পাশাপাশি ছবিতে দেখা যাবে প্রিয়মণি,সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভর সহ আরও অনেককে।একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোনও।ছবির ট্রেলারে অবশ্য জওয়ান-এর গল্পের খোলসা করেননি বলিউড […]

আরও পড়ুন
error: Content is protected !!