‘২০২৪ সালে মোদিই হচ্ছেন প্রধানমন্ত্রী’, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বিরোধীরা জোটের ‘জুজু’ যতই দেখাক, আর যতই করুক হইচই, ২০২৪ সালে নরেন্দ্র মোদিই ফের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার লোকসভায় দিল্লি বিল নিয়ে আলোচনাকালে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি কংগ্রেস তথা ‘ইন্ডিয়া’ জোটকে নিশানা করে আরও বলেন, দিল্লি বিল একবার পাশ হয়ে গেলে আম আদমি পার্টি আর জোটে থাকবে না। বিরোধী সাংসদদের উদ্দেশে তিনি […]

আরও পড়ুন

দ্বারকা নদীর উপর নবনির্মিত সেতু সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে মুর্শিদাবাদের দ্বারকা নদীর উপর নির্মিত নতুন সেতুর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার রণগ্রামে দুই লেনের সেতুটি তৈরী হয়েছে। ২ লেন বিশিষ্ট সেতুটি ১০৫ মিটার দীর্ঘ। এই সেতুটির ফলে কমপক্ষে ১ লক্ষ মানুষ এতে উপকৃত হবেন বলে মনে করছে সরকার। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে সেতুটির ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। […]

আরও পড়ুন

নাগরকাটার চা বাগানে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ল চিতা

নাগরাকাটার ভগৎপুর চা বাগানে দুই সপ্তাহের ব্যবধানে ফের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। চা বাগানের বিভিন্ন এলাকায় চিতাবাঘের আনাগোনা বাড়তে থাকায় বনদপ্তরের তরফে পাতা হয়েছিল খাঁচা। সেই খাঁচাতেই বৃহস্পতিবার ভোরে চিতাবাঘটি ধরা পড়ে। জানা গিয়েছে দিন কয়েক আগেই চা বাগানের ৮ নম্বর সেকশনে একটি গরুকে চিতাবাঘটি সাবাড় করেছিল। যেখানে এই ঘটনাটি ঘটে তার পাশেই রয়েছে তুরিয়া […]

আরও পড়ুন

আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার কর্মসূচী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যে সপ্তম দফার দুয়ারে সরকার কর্মসূচী। একই সঙ্গে শুরু হচ্ছে পাড়ায় সমাধান কর্মসূচীও। ১ থেকে ১৬ সেপ্টেম্বরের জন্য এই দুই কর্মসূচী থেকেই ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর।এবারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান […]

আরও পড়ুন

এবার এসএসসি অফিস বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের

 ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড৷ বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ সল্টলেকের এসএসসির দফতর আচার্য সদনের সামনে পৌঁছন ২০১৬ সালের উচ্চ প্রাথমিক এবং এসএলএসটি চাকরিপ্রার্থীরা৷ তারপরে সামনে থালা রেখে, কালো ব্যাজ পরে, প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ, প্রতিবাদ৷ শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷ তৈরি হল অশান্ত পরিস্থিতি৷ চাকরিপ্রার্থীদের দাবি একটাই, প্রকাশ করতে হবে আপার প্রাইমারির […]

আরও পড়ুন

বিদেশি ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার

ল্যাপটপ, ট্যাবলেট এবং পার্সোনাল কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ডিরেক্টর জেনারেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসএন ৮৭৪১-এর আওতায় সমস্ত ল্যাপটপ, ট্যাবলেট, অল ইন ওয়ান পার্সোনাল কম্পিউটার এবং আল্ট্রা স্মল কম্পিউটার আমদানি বন্ধ করা হল। কেবলমাত্র নিষেধাজ্ঞার আওতায় থাকা সামগ্রী আমদানির বৈধ লাইসেন্স আছে, এমন […]

আরও পড়ুন

রেকর্ড বৃষ্টি চিনে, বেইজিংয়ে বন্যার জেরে মৃত ২১, নিখোঁজ বহু

 একটানা অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন। বন্যা পরিস্থিতি রাজধানী বেইজিংয়ে। গত কয়েকদিন ধরেই রেকর্ড ভাঙা বৃষ্টিতে জলমগ্ন শহরের বহু এলাকা। এই পরিস্থিতিতেই বেইজিংয়ে প্রাণ হারিয়েছেন ২১ জন। নিখোঁজ বহু মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টির সাক্ষী থাকল চিন। বেইজিং এবং সংলগ্ন শহর তিয়ানজিন ও ঝুওঝুওর বহু এলাকা জলমগ্ন। চিনা প্রশাসন সূত্রে খবর, টানা […]

আরও পড়ুন

শক্তিশালী টাইফুন খানুন আছড়ে পড়ল তাইওয়ানে

টাইফুন খানুন আছড়ে পড়ল তাইওয়ানে। খানুনের জেরে উত্তর তাইওয়ানের সমস্ত দোকান, বাজার, স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাইপেই, কিলাং এবং ইলান প্রদেশের পরিস্থিতি সবচেয়ে খারপ হতে শুরু করেছে টাইফুন খানুনের জেরে। ঝড়, বৃষ্টি এবং বন্যা দেখা দিয়েছে খানুনের জেরে। ২ অগাস্ট রাত সাড়ে দশটায় প্রবল বেগে আছড়ে পড়ে এই টাইফুন। তারপর থেকে তাইওয়ানের পরিস্থিতি […]

আরও পড়ুন

মণিপুরে গত ৩মাস ধরে জাতিগত হিংসায় নিখোঁজ ৩০

গত তিনমাস ধরে জাতিগত হিংসায় অগ্নিগর্ভ বিজেপি শাসিত মণিপুর। অশান্তি শুরু হওয়ার পরই গত ৬ মে  সাংবাদিক অ্যাটম সমরেন্দ্র সিং নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এতগুলি দিন কেটে যাওয়ার পরও তাঁর কোনও হদিশ নেই। শুধু তিনিই নন। তাঁর সঙ্গে খোঁজ মিলছে না ৪৮ বছরের ইয়ুমখাইবাম কিরণকুমার সিং এবং ১৭ বছরের সমাজকর্মী হিরম লুয়াংবিরও। শুধু তাঁরাই নয়, আরও […]

আরও পড়ুন

হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বার্তা আমেরিকার

হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে মুখ খুলল আমেরিকা। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার একটি বিবৃতি দেন। তিনি সব পক্ষকেই হিংসা থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছেন। এই হিংসার জেরে ভারতে থাকা কোনও আমেরিকার নাগরিকের নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। এই বিষয়ে ভারতে থাকা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাথু মিলার। যদিও হরিয়ানার নুহ ও সাইবার […]

আরও পড়ুন
error: Content is protected !!