পুলিশের ‘পরিচয়’ দিয়ে অন্তঃসত্ত্বা আইনজীবীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, দোষীদের গ্রেফতার করতে না-পারলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

 বর্ধমান জেলা আদালতের এক জুনিয়র মহিলা আইনজীবীকে পুলিশের পরিচয় দিয়ে মদ্যপ অবস্থায় বেধড়ক মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। দোলের দিনে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের রামকৃষ্ণ রোড এলাকায়।ঘটনার জেরে ওই আইনজীবীর গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার পরে তিন দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে বৈঠক […]

আরও পড়ুন

বৃহস্পতি থেকে রবিবার টানা ৪ দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

চৈত্রের শুরুতে অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। মার্চের মধ্যভাগ থেকে বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো অবস্থা সকলের। এরমাঝেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই […]

আরও পড়ুন

২৮৬ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনীতারা!

দীর্ঘ অপেক্ষার অবসান। মহাকাশে ২৮৬ দিন কাটানোর পরে অবশেষে পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর।  ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে তাঁদের নিয়ে ফ্লরিডার উপকূলের সমুদ্রে নিরাপদে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন যান। সঙ্গে ছিলেন নিক হেগ ও আলেকজান্দার গরবুনভ। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নির্দিষ্টি সময়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে সুনীতাদের আকাশযান। এরপর ধাপে ধাপে দ্রুত গতি কমিয়ে আনা হয়। এর পরে […]

আরও পড়ুন

গুজরাতের আমেদাবাদের পালদি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫.৫ কেজি সোনা! 

আমেদাবাদ শহরের পালদি এলাকার একটি ফ্ল্যাটে যৌথ তল্লাশি অভিযান চালায় এটিএস এবং ডিআরআই-এর তদন্তকারী দল। এই তল্লাশি অভিযানে, ৯৫.৫ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পাশাপাশি নগদ ৭০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাট থেকে। পালদি এলাকার এই ফ্ল্যাটে যৌথ তল্লাশি অভিযানে গিয়ে রীতিমতো হতবাক এটিএস এবং ডিআরআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷ […]

আরও পড়ুন

‘রাজসাক্ষী’ হয়ে গোপন জবানবন্দি, কোটি কোটি টাকার দুর্নীতির হিসাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই 

রাজ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ‘রাজসাক্ষী’ হয়ে সিবিআইয়ের কাছে গোপন জবানবন্দি দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য ৷ কোটি কোটি টাকার দুর্নীতির হিসাব দিলেন তিনি ৷ এমনটাই দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ৷ নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি ‘রাজসাক্ষী’ হতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই । বাস্তবেও হল তাই । কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, ‘রাজসাক্ষী’ […]

আরও পড়ুন

কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের পাশাপাশি রাষ্ট্রপুঞ্জকেও নিশানা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

কাশ্মীর ইস্যুতে ফের সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ‘রাইসিনা ডায়লগ’ অনুষ্ঠানে কাশ্মীর দখল করে রাখার প্রসঙ্গে তুলে পাকিস্তানকে এক হাত নিয়েছেন তিনি। সেই সঙ্গে পশ্চিমী বিশ্বের কিছু দেশকে খোঁচা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের ভূমিকা আরও ‘শক্তিশালী এবং নিরপেক্ষ’ করার পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রী। কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা সবাই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক […]

আরও পড়ুন

আমাদের সামর্থ্য নিয়ে যাঁরা প্রশ্ন তুলছিলেন, তাঁদের উচিৎ জবাব দিয়েছে এই মহাকুম্ভ: প্রধানমন্ত্রী

৪৫ দিন ধরে প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলার ডুব দিতে হাজির হয়েছিলেন দেশে থেকে বিদেশের প্রায় ৬৬ কোটি পুর্ণ্যার্থী। মহাকুম্ভের সাফল্যের জন্য গোটা দেশের নাগরিকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ‘আমাদের সামর্থ্য নিয়ে যাঁরা প্রশ্ন তুলছিলেন, তাঁদের উচিত জবাব দিয়েছে এই মহাকুম্ভ।’ স্বামী বিবেকানন্দের শিকাগোর বক্তৃতা থেকে মহাত্মা গান্ধীর ডান্ডি […]

আরও পড়ুন

কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, নতুন করে সমীক্ষা হবে, সুপ্রিমকোর্টে জানাল রাজ্য

কারা ওবিসি (অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) শংসাপত্র পাওয়ার যোগ্য, তা নিয়ে নতুন করে সমীক্ষার করবে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশন। তিন মাস সময় লাগবে সমীক্ষা করতে। সুপ্রিম কোর্টে মঙ্গলবার জানালেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের তরফে জানানো হয়, ওবিসি তালিকায় নতুন সম্প্রদায়ের অন্তর্ভূক্তির জন্য […]

আরও পড়ুন

বীরভূমের মুরারইয়ে পাথরবোঝাই লরি উল্টে এক বালকের মৃত্যু, বিক্ষোভ

পাথরবোঝাই লরি উল্টে এক বালকের মৃত্যু। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আগুন জ্বলল বীরভূমের মুরারইয়ে। অভিযোগ, ওই লরি উল্টে গিয়ে সেখান থেকে পাথর রাস্তায় পড়তে থাকে। সেই পাথরেই চাপা পড়ে এক আদিবাসী বালকের মৃত্যু হয়। আরও এক বালক সেখানে চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এর পরই ক্ষোভে ফেটে পড়ে বালকের পরিবার ও […]

আরও পড়ুন

দিল্লির চাঁদনী চক এলাকায় মাথায় বন্দুক ঠেকিয়ে লুট ৮০ লক্ষ

ফের দিল্লিতে দুঃসাহসিক ছিনতাই। এ বার এক ব্যবসায়ীর কর্মীর থেকে লুট ৮০ লক্ষ টাকা। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির চাঁদনী চক এলাকায়। এক ব্যবসায়ীর কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর কাছ থেকে ৮০ লক্ষ টাকা লুট করে চম্পট দিল এক দুষ্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করছে দিল্লি পুলিশ। ফুটেজে দেখা […]

আরও পড়ুন
error: Content is protected !!