মুর্শিদাবাদে হিংসার তদন্ত শুরু সিটের, ৬০ মামলা রুজু, গ্রেফতার ২৪৭

মুর্শিদাবাদের হিংসার ঘটনায় নয় সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়েছে । বুধবার সন্ধ্যা থেকে সিটের প্রতিনিধিরা তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জে। বৃহস্পতিবারও উপদ্রুত এলাকাগুলিতে গিয়ে আক্রান্ত এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া সংগ্রহ করে সিটের প্রতিনিধি দল। এদিকে, শুক্রবার জুম্মা নমাজের দিন বিশেষ সতর্কতায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে স্পর্শকাতর এলাকগুলিতে । পুলিশ ও জনপ্রতিনিধিদের […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও এক, বাড়ি ফিরছেন ঘরছাড়ারা

 মুর্শিদাবাদে হিংসার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । দলের মাথায় রয়েছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ওয়াকার রেজা । তিনি মুর্শিদাবাদে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পুলিশের ক্যাম্পে এখনও রয়েছেন । পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে । বৃহস্পতিবার ভবানী ভবনে একথা জানান এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার । তিনি আরও জানান, জাফরাবাদে বাবা ও ছেলেকে […]

আরও পড়ুন

মাইনে নিয়ে চিন্তা করছিলাম, দেখবো শিক্ষকদের যেন কোনও অসুবিধে না হয় : মুখ্যমন্ত্রী

সুপ্রিমকোর্টের আজকের সিদ্ধান্তের পর কার্যত সাময়িক স্বস্তিতে ২০১৬-র প্যানেলে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের একাংশ। মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, টেন্টেড নন অর্থাৎ ‘অযোগ্য’ নন এমন শিক্ষকেরা আপাতত চাইলে স্কুলে যেতে পারবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হওয়া পর্যন্ত চাকরিহারাদের জন্য এই সিদ্ধান্ত বহাল রাখছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের […]

আরও পড়ুন

মুর্শিদাবাদ নিয়ে তদন্ত করার জন্য সিট গঠন করা হয়েছে, আমি অনুরোধ করব কেউ যেন গিয়ে পরিস্থিতিকে অশান্ত না করেনঃ মুখ্যমন্ত্রী

ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছে অশান্তির খবর৷ বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ফের নবান্ন থেকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কথা বললেন তিনি, সরাসরি ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘মুর্শিদাবাদ নিয়ে তদন্ত করার জন্য সিট গঠন করা হয়েছে। […]

আরও পড়ুন

‘একশো বছর সমস্যা থাকবে না, বিদ্যুৎ-এর দামও কমে যাবে’! শালবনীতে জিন্দলদের পাওয়ার প্ল‍্যান্টের ঘোষণা করে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

আগামী ২১ এপ্রিল শালবনীতে নতুন উদ্বোধন হতে চলেছে নতুন পাওয়ার প্ল‍্যান্ট। ওইদিন জিন্দল গোষ্ঠীর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ‍্যমন্ত্রী। বাংলার শিল্পক্ষেত্রে আরও একাধিক প্রসারের খতিয়ানও এদিন তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘আমরা খুশি যে অনেক সময়ে অনেক কিছু বলে বিজিবিএস (বেঙ্গল বিজনেস সামিট)-এ যা বলে […]

আরও পড়ুন

সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ

আবারও আদালতে ধাক্কা খেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । রাজ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় । তাঁর জামিনের আবেদন আজ খারিজ করে দিল আদালত ৷ এর আগে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । কিন্তু সিবিআইয়ের মামলায় বৃহস্পতিবার তাঁর ভাগ্য সুপ্রসন্ন হল না ৷ কলকাতার বিচারভবনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টে স্বস্তি রাজ্যের, ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন, নির্দেশ শীর্ষ আদালতের

সুপ্রিমকোর্টে সাময়িক স্বস্তি রাজ্যের। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়ার জন্য আপাতত ‘টেন্টেড’ (অযোগ্য) তালিকায় নাম না-থাকা শিক্ষক-শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবেন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর (এঁদের মধ্যে ১৭ হাজার ২০৬ জনই শিক্ষক-শিক্ষিকা) নিয়োগ বাতিলের জেরে আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়ার জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । সপ্তাহে একদিন করে এক-একটি জায়গায় তিনজন সদস্যের দলকে যাওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । বেঁধে দেওয়া হয়েছে আরও কিছু শর্ত ৷ তিনজন সদস্যের দল গঠন করে এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনকে । যাঁরা ওই এলাকায় ত্রাণ নিয়ে […]

আরও পড়ুন

ফের অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত

বৃহস্পতিবার সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখার উত্তর রাধানগর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। সাতসকালে অবরোধের জেরে ব্যাপক সমস্যায় পড়েন বহু যাত্রী। এই সময়ে অফিস, স্কুল, কলেজে যাওয়ার জন্য প্রবল ভিড় থাকে ওই শাখার ট্রেনে। কিন্তু অবরোধের জেরে ভোগান্তিতে তাঁরাও। বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি এই […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ, সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গোপনাঙ্গ

ফের ধর্ষণ উত্তরপ্রদেশে। এ বার এক মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ১১ বছর বয়সি ওই নাবালিকাকে ধর্ষণের পরে তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। তার গোপনাঙ্গে সিগারেটের ছ্যাকা দেওয়া হয় বলেও অভিযোগ। বুধবার ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে […]

আরও পড়ুন
error: Content is protected !!