```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ক্যাম্প থেকে ঘরে ফিরল ২১ ঘরছাড়া পরিবার

প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর পারলালপুর হাইস্কুলের আশ্রয় শিবির থেকে ঘরে ফিরতে রাজি হয়েছেন মুর্শিদাবাদের ঘরছাড়ারা ৷ শনিবার শিবির ছেড়েছে 21টি পরিবার ৷ প্রশাসনের আশা, আগামী দু’একদিনের মধ্যে আক্রান্তরা সবাই ঘরে ফিরে যাবেন ৷ এদিকে এদিন পারলালপুর হাইস্কুল পরিদর্শনে যান খোদ জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকরী চেয়ারপার্সন বিজয় ভারতী সায়নী ৷ বেশ কিছুক্ষণ ধরে তিনি ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন ৷ শিবিরে তাঁদের কীভাবে রাখা হয়েছে, কেন তাঁরা ঘর ছেড়েছেন, সেসব তিনি আক্রান্তদের মুখ থেকেই শোনেন ৷ সব মিলিয়ে শনিবারও দিনভর জমজমাট হয়ে থাকল পারলালপুর ৷ এদিন সকাল সাড়ে 10টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদা পৌঁছোন জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকরী চেয়ারপার্সন ৷ স্টেশন থেকে বেরিয়ে তিনি প্রথমে সার্কিট হাউসে যান ৷ মাত্র মিনিট দশেক বিশ্রাম নিয়েই পারলালপুরের উদ্দেশে রওনা দেন ৷ ঘরছাড়াদের সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটান তিনি ৷ এদিন তাঁর পরিদর্শনের সময় আবারও সংবাদমাধ্যমকে স্কুলের ভিতর ঢুকতে দেওয়া হয়নি ৷ স্কুল থেকে বেরিয়ে তিনি বলেন, “এখানে মানবতাকে হত্যা করা হয়েছে ৷ মানবাধিকারকে ধ্বংস করা হয়েছে ৷ এখানে যে ঘটনা ঘটেছে, তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ৷ এই দেশের প্রতিটি মানুষের নির্ভয়ে বাঁচার অধিকার রয়েছে ৷ এখানে যাঁরা আশ্রয় নিয়েছেন, সবার প্রথমে তাঁদের মানসিকভাবে উদ্বুদ্ধ করতে হবে ৷ এঁদের চিকিৎসা এবং আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে ৷ এঁরা অর্থনৈতিক সহায়তা পাওয়ারও অধিকারী ৷ জাতীয় মানবাধিকার কমিশনের একজন সদস্য হিসাবে আমি এই অধিকারগুলি এঁদের পাইয়ে দেওয়ার চেষ্টা করব ৷’’ তিনি আরও বলেন, ‘‘কোন কোন জায়গায় এঁদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তা দেখার জন্য আমি এখানে এসেছিলাম ৷ এই শিবিরের পরিকাঠামো, স্বাস্থ্যবিধি, খাদ্য, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমি এঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি ৷ দিল্লি ফিরে গিয়ে আমি রিপোর্ট তৈরি করে কমিশনে পাঠাব ৷ সেখানে এনিয়ে আলোচনার পর নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে এঁদের অধিকারের বিষয়টি পেশ করা হবে ৷”

error: Content is protected !!