হাওড়ার বাগনানে আগুনে পুড়ে ছাই ৩টি দোকান

আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। হাওড়ার বাগনানের মানকুর মোড় সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে তিনটি দোকানে পরপর আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের ঘটনা না ঘটলেও, কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই দোকানের মালিকেরা। প্রসঙ্গত দিন কয়েক আগেই বাগনান ষ্টেশন সংলগ্ন রেজিস্ট্রি গলিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল ১৮ টি দোকান।

error: Content is protected !!