```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভোটের আগেই বীরভূম-মুর্শিদাবাদে রদবদল পুলিশে

ফের রদবদল পুলিশে ৷ আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৯ তারিখ ভোট হবে বীরভূম জেলায় ৷ ভোটের ঠিক ৪ দিন আগেই ওই জেলার দুটি থানার দায়িত্বে থাকা মোট ৩জন আধিকারিককে বদলি করল কমিশন ৷ যে ৩জন আধিকারিককে বদলি করা হয়েছে তাঁদের নাম শেখ মহম্মদ আলি ৷ তিনি নলহাটি থানার দায়িত্বে ছিলেন ৷ বর্তমানে তিনি করোনা আক্রান্ত ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জয়দেব আউটপোস্টের দায়িত্ব থাকা রঞ্জিত বাউরিকে ৷ রঞ্জিত বাউরির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর বিপ্লব দত্তকে ৷ সরিয়ে দেওয়া হয়েছে দুবরাজপুর থানার আধিকারিক দেবব্রত সিংহকে ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রসেনজিত দত্তকে ৷ তাঁর জায়গায় এখনও পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি ৷ অন্য়দিকে মুর্শিদাবাদ জেলার ২ অফিসারকে বদলি করেছে কমিশন ৷ কিষাণগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন নীহাররঞ্জন রায় ৷ তাঁকে বদলি করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ থানার আই সি হিসেবে ৷ অন্য়দিকে মুর্শিদাবাদের আই সি ছিলেন অতীশ দাস ৷ তাঁকে পাঠানো হয়েছে ভবানীভবনে পুলিশ ডিরেক্টরেট ৷

error: Content is protected !!