```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যপ্রদেশে মন্দিরের দেওয়াল ধসে মৃত্যু ৯ শিশুর, আহত বহু

মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে। মন্দিরের দেওয়াল ধসে মৃত্যু হল ৯ শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। শাহপুরের হরদৌল বাবা মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মর্মান্তিক এই ঘটনা ঘটে। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ চালায়। মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, তিনি এই ঘটনায় ব্যথিত। মুখ্যমন্ত্রী বলেন, “আমি আশা করি আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। যারা তাদের সন্তানদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। সরকার প্রতিটি পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তা দেবে।”

error: Content is protected !!