ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর, মৃত ৯

 ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর। মণিপুরে হিংসার বলি অন্তত ৯ জন। উত্তর–পূর্বের এই রাজ্যের খামেলক গ্রামে হিংসার বলি অন্তত ৯ জন। আহত অন্তত ২৫। পুলিশ সূত্রে খবর, প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামে হামলা চালায় বিক্ষোভকারীরা। এলোপাথাড়ি গুলি চালানো হয়। গ্রামবাসীরা তখন ঘুমোচ্ছিলেন বলে জানা গেছে। অতর্কিত আক্রমণে লন্ডভন্ড হয়ে যায় গ্রাম। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর জখম। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, কুকি–মেতেই সংঘর্ষে মণিপুর উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানকার ‘মেতেই’ সংখ‌্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন চলছে। আর তাকে ঘিরেই লড়াই, কারফিউ, পুলিশের গুলি চলেছে। এই অবস্থায় ফের রক্ত ঝরল মণিপুরে। খামেলক গ্রামে হিংসায় প্রাণ গেল অন্তত ৯ জনের। 

error: Content is protected !!