```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলাদেশে হিংসার বলি ৩১৬, মন্ত্রী ও আওয়ামি লিগ সাংসদদের বাড়িতে হামলা

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, আওয়ামি লিগ, ছাত্রলিগের নেতাকর্মীদের ওপরে জায়গায় জায়গায় হামলা চালানো হয়েছে। অন্তত ১৪টি জায়গায় মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাংসদদের ওপরে হামলা হয়েছে। দেশ জুড়ে আওয়ামি লিগের অন্তত ২০টি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের ৩৯টি জেলায় শাসকলদল আওয়ামি লিগ আক্রান্ত হয়েছে বিক্ষোভকারীদের হামলায়।জানা গিয়েছে, চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির বাসায়, বরিশালে জলসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাসভবনে ভাঙচুর করা হয় ও আগুন ধরিয়ে দেওয়াহ হয়। বাংলাদেশ জুড়ে আওয়মি লিগ এবং ছাত্রলিগের ১৮ জন সদস্যকে খুন করা হয়েছে। এদিকে সংঘর্ষে বিরোধী দল বিএনপি-র একজনের মৃত্যু হয়েছে।  রিপোর্ট অনুযায়ী, রবিবার বাংলাদেশের ১১টি জেলায় সরকারি ভবন, থানা, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বাংলাদেশ জুড়ে অন্তত ১৪ জন পুলিশকর্মীকে পিটিয়ে খুন করেছে বিক্ষোভকারীরা। এর মধ্যে সিরাজগঞ্জেই ১৩ জন পুলিশকর্মীকে হত্যা করা হয়েছে। একজন পুলিশকর্মীকে হত্যা করা হয় কুমিল্লায়। ঢাকার যাত্রাবাড়ী, খিলগাঁওসহ ১৫টি থানা, ১টি রেঞ্জ কার্যালয়, ৪টি জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং ২টি পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। গতকালকের ঘটনায় পুলিশের ৩০০-র অধিক কর্মী জখম হয়েছেন।  

error: Content is protected !!