```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে ১০ মিলিয়ন ডলার অনুদান লিওনার্দো ডিক্যাপ্রিও-র

এর আগেও হলিউড স্টার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে রাজনৈতিক এবং সামাজিক নানা বিষয়ে মতামত রাখতে দেখা গিয়েছে ৷ এমনকী বছর দুয়েক আগে চেন্নাইয়ের জলের সমস্যাও বিচলিত করেছিল তাঁকে, নিজের উদ্বেগ প্রকাশও করেছিলেন তিনি ৷ এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই অভিনেতা ৷ ইউক্রেনের সমর্থনে সম্প্রতি ১০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন তিনি ৷ অবশ্য় ইউক্রেনের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর কিছুটা ব্যক্তিগত সম্পর্কও জড়িয়ে রয়েছে ৷ অভিনেতার দিদিমা হেলেন ইনডেনবিরকেন জন্মগ্রহণ করেছিলেন ওডেসায় ৷ পরে ১৯১৭ সালে তাঁরা জার্মানিতে চলে যান ৷ ডিক্যাপ্রিওর মায়ের জন্ম হয় জার্মানিতেই ৷ মা এবং দিদিমার খুব কাছের ছিলেন ডিক্যাপ্রিও ৷ দিদিমা শুরু থেকেই তাঁর এই অভিনেতা হওয়ার স্বপ্নকে ভীষণ সমর্থন করতেন ৷

error: Content is protected !!