```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দুই বাসের রেষারেষি জেরে আহত ২ সাইকেল আরোহী

আজ সকালে ১০টা নাগাদ উল্টোডাঙা থেকে নিউটাউনগামী ২টি বাস সিএ আইল্যান্ডের দিকে আসার সময় রেষারেষি করতে শুরু করে। রেষারেষি করার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এস ৩০এ বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশে ফুটপাথের ইলেকট্রিক ফিডার বক্সে ধাক্কা মারে বাসটি। সেই সময় ওই বাসের সামনে চলে আসেন দুই সাইকেল আরোহী। তাঁদেরকেও ধাক্কা মারে বাসটি।   ধাক্কার চোটে একজন সাইকেল আরোহী বাসের তলায় চলে যান। অপরজন রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁদের দুজনকে বিধাননগর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এস ৩০এ বাসটির চালক ও খালাসি সহ বাসটিকে আটক করেছে পুলিস। অপর বাসটির খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিস।

error: Content is protected !!