```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অখিলেশকে জোর করে হারানো হয়েছে, উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি: মমতা

উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের পরাজয়ের নেপথ্যে রয়েছে ইভিএমে কারচুপি৷ বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার দেশের সবথেকে বড় রাজ্যের ভোটের গণনা ছিল৷ ইতিহাস গড়ে ‘রাম রাজ্যে’ ফিরে এসেছেন সেই যোগী আদিত্যনাথ৷ কিন্তু এই নির্বাচনে মানুষের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গণনার ২৪ ঘণ্টার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, অখিলেশকে জোর করে হারানো হয়েছে৷ ভোট যন্ত্রের ফরেনসিক তদন্ত হওয়া উচিত৷ অখিলেশকে সমর্থন জানিয়ে উত্তরপ্রদেশে দু’বার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ভোট প্রচারে৷ শেষ দফার ভোটের আগে নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে গিয়েছিলেন মমতা৷ সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের হামলার মুখে পড়েন তিনি৷ পরে ভোট প্রচারের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, উত্তরপ্রদেশের মা-বোনেরা বিজেপি ছুড়ে ফেলে দিয়ে তাঁর অপমানের বদলা নেবে৷ কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি৷ অনেক আশা জাগিয়েও উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারেননি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷ বৃহস্পতিবারের গণনার পর দেখা গেল, রাম রাজ্য হাতছাড়া হল না বিজেপির৷ যদিও ২০১৭-র তুলনায় বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমেছে৷ সেখানে সমাজবাদী পার্টির প্রাপ্ত ভোটের হার অনেকটাই বেড়েছে৷ সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে মমতা বলেন, অখিলেশের ভোট ২১ শতাংশ থেকে ৩৭ শতাংশ হয়েছে৷ আসন সংখ্যা বেড়েছে ৭৮টি৷ উত্তরপ্রদেশে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি৷ ইভিএম কারচুপির অভিযোগ ছিল৷ অখিলেশকে জোর করে হারানো হয়েছে৷’ উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ২০২২-এ উত্তরপ্রদেশে জয়ই ২০২৪-এর লাইন তৈরি করে দিয়েছে৷ অর্থাৎ বিরোধীদের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, এই রায় ২০২৪-এর লোকসভা ভোটে দিল্লির ক্ষমতার দখলের লড়াইয়ে বিজেপিকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল৷ জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কয়েকটা রাজ্য জিতে লাফাচ্ছে৷ ২০২৪-এর জন্য লাফাচ্ছে৷ তিনি ইভিএমের ফরেনসিক তদন্তের দাবি তোলেন৷ তাঁর সংযোজন, ২০২৪ সালে কী হবে কেউ জানে না৷ উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি, তাতে বিজেপির ভালো হবে না৷ একইসঙ্গে সপা প্রধান অখিলেশ যাদবকে এই হারের পর ভেঙে না-পড়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার অগ্নিকন্যার কথায়, “কয়েকটা রাজ্যে জিতেই লাফালাফি করছে বিজেপি ৷ কিন্তু ২০২৪ অত সহজ নয় ৷” পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে 2024 লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি বিরোধী অকংগ্রেসী দলগুলোকে একজোট হওয়ারও বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, কংগ্রেসের উপর ভরসা রাখা যায় না ৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইভিএম কারচুপি’ মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি৷

error: Content is protected !!