```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কিডনিতে স্টোন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনের , সোমবারই অস্ত্রোপচার

অসুস্থ হয়ে পড়লেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। কিছুদিন ধরেই অসহ্য পেটে যন্ত্রণা অনুভব করছিলেন। অবশেষে পরীক্ষা করানোর পর জানা গিয়েছে, তাঁর কিডনিতে স্টোন রয়েছে। তড়িঘড়ি করে সোমবারেই অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ঋদ্ধির বাবা ও অভিনেতা কৌশিক সেন জানিয়েছেন, কিছুদিন ধরেই পেটে ব্যথা অনুভব করছিলেন ঋদ্ধি। শনিবার কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ঋদ্ধির মা ও অভিনেত্রী রেশমি সেন তাঁকে নিয়ে যান। সেখানে পরীক্ষার পরেই কিডনি স্টোন ধরা পড়ে। ব্যথা ছাড়া এই মুহূর্তে আর কোনও অসুস্থতা নেই ঋদ্ধির। অস্ত্রোপচারের পর এক থেকে দেড় দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেতা। অপারেশনের পর টানা ৪৮ ঘণ্টা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারপর খানিকটা সুস্থ বোধ করলে শুটিং শুরু করবেন তিনি। 

error: Content is protected !!