```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পানিহাটিতে কাউন্সিলর খুনে গ্রেপ্তার সুপারি কিলার

সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে খুনে ঘটনায় গ্রেফতার হল আততায়ী ৷ আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে ৷ বাসিন্দারাই প্রথমে তাকে ধরে ফেলেন ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে পুলিশে ভূমিকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷ জানা যাচ্ছে, সুপারি কিলারের নাম অমিয় পণ্ডিত ৷ সে নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ৷ স্থানীয়রা জানান, খুনের পর সে এলাকা থেকে পালাতে না পেরে স্থানীয় একটি ঝোঁপে লুকিয়ে পড়ে । পাড়ার লোকজন দেখে ফেলেন ৷ তাঁরা প্রথমে জায়গাটা পাহারা দিয়ে রাখেন । তারপর সেই ঝোঁপে আগুন লাগিয়ে সেখান থেকে হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । গতকাল অনুপম দত্তকে হত্যার পরই তদন্ত শুরু করে পুলিশ ৷ খুনের সময়ের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

আসে ৷ তাতে দেখা যায়, একজন পিছন থেকে এসে তৃণমূল কাউন্সিলরকে মাথায় গুলি করে পালিয়ে যাচ্ছে ৷ আততায়ীর পরনে ছিল নীল-সাদা রঙের একটি গেঞ্জি৷ সেই জামার রং ধরে তল্লাশি শুরু হয় ৷ কিন্তু আততায়ী তার আগেই জামা বদলে ঝোঁপের ভিতর লুকিয়ে পড়ে ৷ তবে এলাকার মানুষজন তা দেখতে পেয়ে যান । এদিকে আততায়ী গ্রেফতার হলেও ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷ অভিযোগ, স্থানীয়দের বলা দেওয়া সত্ত্বেও পুলিশ আততায়ীকে ধরতে তৎপরতা দেখায়নি । এলাকার মানুষজনই ঝোঁপে আগুন লাগিয়ে সেখান থেকে তাকে বের করে আনে ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

error: Content is protected !!