
আগামী ৭ এপ্রিল ওটিটি আসতে চলেছে অভিষেক বচ্চনের নতুন ছবি ‘দাসভি’
ফের ওটিটি মঞ্চে আসতে চলেছে জুনিয়র বচ্চনের নতুন ছবি ‘দাসভি’ ৷ এপ্রিলের ৭ তারিখে নেটফ্লিক্স এবং জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে এই ছবি৷ সোমবার এমনটাই ঘোষণা করেছেন ছবির নির্মাতারা ৷ অনুরাগীদের উদ্দেশ্যে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিষেকও ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক তুষার জালোটা৷ এই ছবিতে অভিষেক ছাড়াও দেখা যাবে নিমারাত কৌর এবং ইয়ামি গৌতমকে ৷ ‘দাসভি’-র কাহিনি রচনা করেছেন রীতেশ শাহ, সুরেশ নায়ার এবং সন্দীপ লেজেল ৷ এছাড়া আম আদমি পার্টির প্রাক্তন নেতা তথা কবিকুমার বিশ্বাসও এই ছবিতে কাজ করেছেন চিত্রনাট্য এবং সংলাপের পরামর্শদাতা হিসাবে ৷

