```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত

দ্বিতীয় টেস্ট জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। এদিন ১০৭ রানের ভরসা যোগ্য ইনিংস খেলেন করুণারত্নে। ক্রিজ আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করেন কুশল মেন্ডিসও। তবে তিনি ৫৪ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। আর তাতেই ২৩৮ রান জয় পকেটে ভরে ভারত। ফুলটাইম অধিনায়ক হওয়ার পর জয়ের ধারা অব্যাহত রাখলেন রোহিত। এখনও পর্যন্ত কোনও সিরিজ হারেননি তিনি।  শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাঁচটি উইকেট তুলে নিয়ে নজির গড়েছিলেন বুমরাহ। আর সোমবার নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় অষ্টম স্থানটি দখল করলেন তিনি। পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে। টেস্টে ৪৪০টি উইকেট উইকেটের মালিক হয়ে গেলেন তিনি।৯৩টি টেস্টে ৪৩৯টি উইকেট নিয়েছিলেন স্টেইন। আর অশ্বিন ৮৬টি টেস্টেই ৪৪০টি উইকেট ঝুলিতে ভরে ফেললেন। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে কপিল দেবের রেকর্ড টপকে গিয়েছিলেন ভারতীয় স্পিনার অশ্বিন। টেস্টে হরিয়ানা হ্যারিকেনের ৪৩৪টি উইকেট নেওয়ার মাইলস্টোন অতিক্রম করেছিলেন তিনি।

error: Content is protected !!