```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, তদন্তে প্রিভিলেজ কমিটি

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস ৷ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এই নোটিস গৃহীত হয় । বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া চার বিধায়কের আনা অভিযোগের ভিত্তিতে এই নোটিস দেওয়া হয়েছে । প্রসঙ্গত, বুধবার রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনা চলছিল ৷ সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের হুমকি, আয়কর হানার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বড়জোড়ার বিধায়ক তন্ময় ঘোষ, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় । বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি ওই বিধায়কদের এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন । সেইমতো পুরো ঘটনাটি অধ্যক্ষের কাছে লিখিতভাবে জমা দেন এই চার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক । আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিক তদন্তে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে । এই অবস্থায় গোটা বিষয়টিকে বিধানসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হচ্ছে । কমিটি এর সত্যাসত্য তদন্ত করে সিদ্ধান্ত নেবে । যদিও বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়, শুভেন্দু অধিকারী কোথাও অন রেকর্ড এমন কথা বলেননি । কে কী বলছে, তা নিয়ে যদি প্রিভিলেজ আনতে হয়, তাহলে সেই অভিযোগের সত্যাসত্য প্রমাণের দায়িত্ব তাঁদের । এক্ষেত্রে বিজেপি পরিষদীয় দল এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ।

error: Content is protected !!