```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের প্রচারের সময় বাড়লো নির্বাচন কমিশন

 আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের সময় পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন। বাড়ানো হল সময়সীমা ৷ নির্বাচনী প্রচার করা যাবে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে রাজ্য সরকারের অনুরোধ মেনে ভোটের দিন পরিবর্তন হচ্ছে না ৷ আগামী ১২ এপ্রিল হবে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর আগে করোনার কথা মাথায় রেখে পৌর নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী প্রচারের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছিল। কমিয়ে দেওয়া হয়েছিল প্রচারের সময়ও। তবে করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই পুরো বিষয়টি পর্যালোচনার পর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এর আগে পর্যন্ত প্রচারের সময় ছিল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এবার তা দু’ঘন্টা বাড়ানো হল। রাত ১০টা থেকে সকাল ৬ পর্যন্ত বন্ধ থাকবে প্রচার। খোলা জায়গায় বা মাঠে নির্বাচনী প্রচার বা মিটিং-মিছিল করতে হলে ৫০ শতাংশের বেশি মানুষের জমায়েত করা যাবে না। সকলকেই করোনা বিধি মানতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে।

error: Content is protected !!