```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামীকালই রামপুরহাট যাব, দোষীরা ছাড়া পাবে নাঃ মুখ্যমন্ত্রী

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে রামপুরহাটের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, সরকারকে বদনাম করতে এই ধরনের কাজ করা হচ্ছে। জানালেন, আগামিকাল রামপুরহাট যাবেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন , “কন্যাশ্রী, রূপশ্রীর সুবিধা পাচ্ছে মানুষ। সেটা কেউ দেখায় না। কিন্তু কোথাও একটা ঘটনা ঘটল, সারাদিন সবাই মৃতদেহ দেখাচ্ছে। সরকার আমাদের, আমরা কখনওই চাইব না যে খুন হোক।” এরপর মুখ্যমন্ত্রী বলেন, “রামপুরহাটে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। কিন্তু সরকারকে বদনাম করতে একদল মানুষ চক্রান্ত করে চলেছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা ছাড় পাবে না। গতকাল এই ঘটনা ঘটার পর আমি কম করে ৫০ বার ফোন করেছি। সঙ্গে সঙ্গে ওসিকে সরিয়ে দিয়েছি। এসডিপিও-কেও সরানো হয়েছে। সিট গঠন করেছি। ডিজি নিজে আছেন। ফিরহাদ হাকিম রয়েছে। আগামীকাল নিজে যাব রামপুরহাটে।” এরপরই বিজেপিকে কটাক্ষ করেন তিনি বলেন, “আজ একদল রামপুরহাটে যাচ্ছে ল্যাংচা খেতে খেতে। তাই আজ আমি যাব না। কারণ পায়ে পা লাগিয়ে ঝামেলা করব না আমি। তাই ঠিক করেছি কাল যাব।” এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঘটনার পর্যাপ্ত তদন্ত হবে। অভিযুক্তরা শাস্তি পাবেনই।

error: Content is protected !!