```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বগটুই কাণ্ডের জের, সাসপেন্ড করা হল রামপুরহাটের এসডিপিও ও আইসিকে

 ক্লোজ করার পর এবার সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে ৷ একইসঙ্গে অপসারণের পর সাসপেন্ড করা হল রামপুরহাটে এসডিপিও সায়ন আহমেদকেও ৷ মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে এসে আইসি, এসডিপিও বিরুদ্ধে সরব হওয়ার পরেই তাঁদের সাসপেন্ড করা হল ৷ এদিন গ্রামে এসে নিহতের পরিজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রামপুরহাটের এসডিপিও ও আইসির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এসডিপিও ও আইসি নিজের দায়িত্ব ঠিক মত পালন করেনি ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই রামপুরহাটের এসডিপিও ও আইসিকে সাসপেন্ড করে দেওয়া হল। ঝাড়গ্রামের ডিএসপি ধীমান মিত্রকে রামপুরহাটের এসডিপিওর দায়িত্ব দেওয়া হল ৷

error: Content is protected !!