```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নববর্ষে বড়পর্দায় আসছেন একেন বাবু, প্রকাশ্য ট্রেলার

‘ব্যোমকেশ’, ‘ফেলুদা’ -র পাশাপাশি আর এক গোয়েন্দা বাঙালির মনে যথেষ্ট জায়গা করে নিয়েছেন। তিনি হলেন একেন্দ্র সেন ওরফে একেন বাবু। এতদিন ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে দর্শকের মন জয় করেছেন একেন রূপী অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। এবার বড় পর্দায় আসছে তাঁদের প্রিয় গোয়েন্দা চরিত্র, ‘একেন বাবু’। হইচই’ -র মাধ্যমে দর্শকদের মন জয় করার পর, এবার প্রযোজনা সংস্থা এসভিএফ নিয়ে আসছে ‘দ্য একেন’। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল ছবির ট্রেলার। বাপ্পাদিত্য চরিত্রে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন সুহত্র মুখোপাধ্যায় এবং প্রমোথ চরিত্রে অভিনয় করছেন আরজে সোমক। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘মন্দার’ খ্যাত দেবাশীষ মণ্ডলকে। বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেত্রী পায়েল সরকার। দুঁদে গোয়েন্দা একেন বাবু, তাঁর দুই সঙ্গী বাপ্পাদিত্য ও প্রমোথকে নিয়ে গিয়েছেন দার্জিলিংয়ে। এবার শৈল শহরের এক ভয়ঙ্কর তদন্ত রহস্যের সমাধান করবেন একেন বাবু। বরাবরের মতো কাল্পনিক এই বাঙালি গোয়েন্দা চরিত্রকে নিয়ে গল্প লিখেছেন সুজন দাশগুপ্ত। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায়, রুপোলী পর্দাতেও চমক দেবেন একেন বাবু -অনির্বাণ। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার এবং গানের কথা লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য। ছবির চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর লেখা। সব ঠিক থাকলে বাংলা নববর্ষের আগেই দর্শকেরা বড় পর্দায় দেখতে পাবেন একেন বাবুকে। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে ‘দ্য একেন’।

error: Content is protected !!