```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আইনশৃঙ্খলা রক্ষায় নয়া উদ্যোগ, দিদিকে বলো-র ধাঁচে আসছে আরও একটি সেট-আপ

২০১৯-এর প্রশান্ত কিশোর তৃণমূলের ভোট কৌশলীর দায়িত্ব নিয়েই ‘দিদিকে বলো’ অভিযানের সূচনা করেছিলেন। তাতে অসাধারণ সাড়াও মিলেছিল। রাজ্যের জেলায় জেলায় মানুষের ক্ষোভ, অভিযোগ উঠে এসেছিল সেই অভিযানে। সেইমতো ব্যবস্থা নিয়েছিলের মমতা বন্দ্যোপাধ্যায়। আবার নতুন আঙ্গিকে পুরনো পন্থা নিতে চাইছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার শিলিগুড়ির মঞ্চ থেকে ঘোষণা করেন, আমি আর একটা সেট-আপ তৈরি করব। আগো যেটা করেছিলাম ‘দিদিকে বলো’। এবার যেটা করব, তার নামটা আমি এখনই বলছি না। আমরা আলোচনা করে তা জানাব। এই সেট-আপে ফোন করে আপনারা বলবেন। আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। তিনি বলেন কারও বিরুদ্ধে দুর্নীতি, খুন খারাপি, অত্যাচারের অভিযোগ থাকলে, আপনারা জানান। আপনারা ফোন করে বললে, আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। মুখ্যমন্ত্রী সোজাসাপ্টা বলেন, দুমাস সময় দেব, কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে ফোন করবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। মমতা বন্যোুষপাধ্যায় বলেন, আজকাল সকলের হাতেই মোবাইল থাকে। প্রয়োজনে ছবি তুলে পাঠাবেন। সাংবাদিকদেরও বলব, আপনারাও কোনও অভিযোগ পেলেই জানান। আমি প্রয়োজনে আমাকে ছবি পাঠাতে পারেন। আর আপনাদের কারও কারও কাছে তো আমার মোবাইল নম্বরও রয়েছে, আপনারা ফোন করে আমাকে সরাসরি জানাতেও পারেন। তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও সেইরকম সংক্রান্ত শুরু হয়েছে। গ্রাম-শহরের ছেলেরা নজর রাখুন। যদি কারও কাছে কোনও খবর থাকে, কোনও গন্ডগোল হতে পারে বলে বুঝতে পারেন, বা বুঝতে পারেন কোনও ঘটনায় হিংসা ছড়ানোর চেষ্টা চলছে, তা হলে সঙ্গে সঙ্গে লোকাল পুলিশকে জানান। পুলিশ ব্যবস্থা নিলে আমি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাকে জানান নির্দিষ্ট সেট-আপে। শীঘ্রই সে ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

error: Content is protected !!