```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ছাত্রনেতা

 আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করল টেকনো থানার পুলিশ । শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যেখানে দেখা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসের মধ্যে ঢুকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালগাল করছে, হুমকি দিচ্ছে গিয়াসদ্দিন ও তার দলবল ৷ উপাচার্যকে চড় মারর কথাও শোনা গিয়েছে এই ছাত্রনেতার মুখে ৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি sangbadamebangla ৷ অভিযোগ, ওই ছাত্রনেতা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ৷ যদিও তৃণমূলের দাবি, ওই অভিযুক্তের সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ গিয়াসউদ্দিন মণ্ডলকে সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছিল বলে জানা গিয়েছে ৷ ভাইরাল ভিডিয়োতে উপাচার্যকে অশ্রাব্য গালিগালাজ করার পাশাপাশি চড় মারাও কথাও শোনা গিয়েছে গিয়াসউদ্দিনের মুখে ৷ “ওই গালে দুটো চড়িয়ে দেব । আমার চড়ে প্রচুর লাগে । তোর যে ক’টা ছেলে আছে জিজ্ঞাসা করে নিবি ।’’ উপাচার্যের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে অভিযুক্ত ওই ছাত্রনেতাকে ৷ এই ঘটনায় শিউরে উঠছেন শিক্ষাবিদরা ৷ কোনও ছাত্র যে একজন উপাচার্যের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে তা ভেবেই স্তম্ভিত হয়ে যাচ্ছে শিক্ষামহল ৷  তৃণমূলের রাজ্য সম্পাদক এবং মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ বলেছেন, “এই ঘটনা নিন্দনীয় । দলের সঙ্গে এর কোনও যোগ নেই । এই ঘটনার নিন্দার ভাষা নেই । পুলিশ তার উপযুক্ত ব্যবস্থা নেবে । বিরোধীদের থেকেও বেশি প্রতিবাদ করছি । অভিযুক্তকে আগেই বহিষ্কার করা হয়েছে । তৃণমূল ছাত্র পরিষদকে অস্বস্তিতে ফেলতে এটা চক্রান্ত । রাজ্যের তিন বিরোধী দল বিভ্রান্তি সৃষ্টি করছে ৷” 

error: Content is protected !!