```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কে ডাম্পার-টোটো সংঘর্ষে মৃত ৫

সাতসকালে বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কে বেপরোয়া ডাম্পারের গতি প্রাণ কাড়ল ৫ জনের ৷ তার মধ্যে রয়েছেন একই পরিবারের চার জন সদস্য ৷ সোমবার ভোর পাঁচটা নাগাদ ঝিঙ্গুটি এলাকায় পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টোটোর ৷ চালক-সহ নিহতেরা প্রত্যেকেই ওই টোটোতে সওয়ারি ছিলেন বলে জানা গিয়েছে ৷ নিহতেরা হলেন – গঙ্গা সাঁতরা (৬৫), সরস্বতী সাঁতরা (৫৯), সীমা সাঁতরা (৪০), মামণি সাঁতরা (৩২) এবং টোটোচালক মঈনুদ্দিন মিদ্যা (৩৬)। পূর্ব বর্ধমান পালিতপুর গ্রামের একই পরিবারের ৪ জন টোটোয় চেপে মাছ

ধরার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ টোটোচালক মঈনুদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায় ৷ জানা গিয়েছে, বর্ধমান-সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে ছুটে আসা একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে ধাক্কা মারে ওই টোটোকে ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক সহ ৫ জনের। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে । ঘাতক ডাম্পারটি আটক হলেও পলাতক ডাম্পারের চালক এবং খালাসি ৷

error: Content is protected !!