```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

রামপুরহাতের বগটুই কাণ্ডের পর ঝালদার কাউন্সিলর খুনের মামলাতেও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৷ সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ গত ১৩ মার্চ ত্রিশঙ্কু ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন ৷ বগটুই কাণ্ডের আগে এই খুনের ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করলেও নিহতের পরিবার ও কংগ্রেসের তরফে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় ৷ এর বিরোধিতা করে রাজ্য সরকার ৷ সেই মামলার প্রেক্ষিতেই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ৷

error: Content is protected !!