```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বেলুড়ে কারখানায় বিস্ফোরণ, জখম ৪

বেলুড়ে এক কারখানায় বিস্ফোরণ। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে হাওড়ার বেলুড় থানার অগ্রসেন স্ট্রিটে। বিস্ফোরণে জখম হয়েছেন চার জন শ্রমিক। দু’‌জন গুরুতর আহত। তাঁদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবারও অগ্রসেন স্ট্রিটের ওই গুদামে কাজ করছিলেন চার জন শ্রমিক। বাতিল লোহা কাটাইয়ের কাজ চলছিল। হঠাৎ একটি ধাতব বস্তুর উপর হাতুড়ি মারতেই সশব্দে তা ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় দু’জন কর্মীর মুখ, হাত এবং পা জখম হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দু’জন শ্রমিক রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন। বাকি দু’জন কিছুটা দূরে থাকায় অপেক্ষাকৃত কম জখম হন। আহতদের প্রথমে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁদের হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার ফেটে ঘটনাটি ঘটেছে অনুমান করা হলেও কৌটো বোমা বা অন্য কোনও বিস্ফোরক ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

error: Content is protected !!