```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে আরও ৩টি ইএসআই হাসপাতালের অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার

রাজ্যে আরও ৩টি নতুন ইএসআই হাসপাতাল তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই সংক্রান্ত অনুমোদন। সংসদে এই কথা জানিয়ে দিয়েছেন শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি। রাজ্যের শিলিগুড়ি, হলদিয়া ও গড়শ্যামনগরে গড়ে তোলা হবে নতুন এই তিনটি ইএসআই হাসপাতাল। লোকসভায় এই সংক্রান্ত প্রশ্নের লিখিত জবাবে শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের তিনটি সহ সারা দেশে মোট ৫৪টি নতুন ইএসআই হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সবথেকে বেশি নতুন হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে। ইএসআই গ্রাহক ও আওতাভুক্তরা স্পেশালাইজড চিকিৎসা পরিষেবা পাবেন।

error: Content is protected !!