```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু তপন কান্দুর সঙ্গী তথা কংগ্রেস কাউন্সিলরের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর ৷ বুধবার সকালে ঝালদা শহরে তপন কান্দুর সঙ্গী নিরঞ্জন ওরফে সেফাল বৈষ্ণবের দেহ উদ্ধার (Jhalda Murder Eyewitness Death) হল । সকালে ছাত্ররা পড়তে এসে কড়া নেড়ে ডাক পায়নি সেফাল বৈষ্ণবের ৷ এরপর পড়শি, আত্মীয়রা এসে দরজার ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ কংগ্রেস নেতা তপন কান্দু খুনের দিন তিনি কংগ্রেস কাউন্সিলরের সঙ্গেই ছিলেন । তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ সেখানে তাঁর নামে স্বাক্ষর করা রয়েছে ৷ মৃত্যুর আগে সেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব তাঁর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছেন ৷ নোটে তিনি লিখেছেন, “যেদিন থেকে তপনের মৃত্যু হয়, সেদিন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি ৷ যে দৃশ্যটি দেখেছি তা মাথা থেকে কোনো রকম বার হচ্ছে না ৷ ফলে রাত্রে ঘুম হচ্ছে না, খেতে মন যাচ্ছে না ৷ শুধু ঐ ঘটনাটাই মনের মধ্যে ঘোরাফেরা করছে ৷”

error: Content is protected !!