```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাঙ্গুর নিউরোলজি সেন্টারের জরুরি বিভাগে রাজ্যপাল জগদীপ ধনকড়

বাঙ্গুর নিউরোলজি সেন্টারের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ দিনকয়েক আগে মতুয়া মহাসংঘের ডাকে বনগাঁ বারুণী মেলায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল, মাঝপথ ফিরেও আসতে হয় তাঁকে ৷ তাই শুক্রবার বিকেলে জগদীপ ধনকড় হাসপাতালে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে চারদিকে ৷ তবে পরবর্তীতে জানা যায়, আপাতত তিনি অসুস্থ নন ৷ তবে ওইদিনের অসুস্থতার কারণ খুঁজতে হাসপাতালে এসেছেন রাজ্যপাল ৷ চিকিৎসকের পরামর্শে এদিন বাঙ্গুর নিউরোলজি সেন্টারে রাজ্যপালের মাথা এবং কাঁধের এমআরআই করা হয় বলে খবর ৷

error: Content is protected !!