```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রামনবমীতে মাংস খাওয়া নিয়ে জেএনইউ ধুন্ধুমার

রামনবমী উপলক্ষে রবিবার দিকে দিকে বিজেপির মিছিল দেখা গিয়েছে ৷ অস্ত্র প্রদর্শন, লাঠি খেলা-সহ রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে কোথাও কোথাও অশান্তির খবরও মিলেছে ৷ তবে সেইসব ছোটখাটো ঘটনাকে ছাপিয়ে গেল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ বরাবরই ছাত্র রাজনীতির আঁতুড়ঘর নামে পরিচিত এই জেএনইউ ৷ সেখানেই রামনবমীর পুজো ও মাংস খাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের ঝামেলা মারামারি, হাতাহাতিতে পৌঁছল ৷ কেউ অসুস্থ হয়ে পড়লেন, কারও রক্ত ঝরল ৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বাম ছাত্র সংগঠনগুলির একে অপরের দিকে ইট ছোড়ার অভিযোগও এনেছে ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দু পক্ষের ৬ জন আহত হয়েছেন ৷ যদিও দুই পক্ষের দাবি, রবিবার রাতের এই ঘটনায় মোট ৬০ জন আহত হয়েছেন ৷ পুরো ঘটনাটি ঘটে জেএনইউয়ের কাবেরী হস্টেলের কাছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে এক পড়ুয়ার মাথা ফেটে গলগল করে রক্ত বের হচ্ছে ৷ বাম ছাত্র সংগঠন জেএনইউএসইউ-এর অভিযোগ, রবিবার দুপুরে মেসে মাংস ঢুকতে বাধা দেয় এবিভিপি-র সদস্যরা ৷ মাংস নিয়ে যিনি ঢুকছিলেন তাঁকে মারধরও করা হয় ৷ এসএফআইয়ের জেএনইউ ইউনিটের টুইটার পেজে আহত ছাত্রদের ছবি শেয়ার করে লেখা হয়, “এবিভিপির গুণ্ডাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টাকে ধিক্কার জানাই ৷ কাবেরী হস্টেলের আশেপাশে বাইক ভেঙে, মেসের কর্মী ও পড়ুয়াদের মারধর করে দাঙ্গা হাঙ্গামা চালিয়ে গিয়েছে ৷” 

error: Content is protected !!