কাঁকড়া খেয়ে ফের সমুদ্র সৈকতে মৃত্যু হল পর্যটকের

ফের কাঁকড়া খেয়ে ফের সমুদ্র সৈকতে মৃত্যু হল পর্যটকের। ঘটনাস্থল এবার তাজপুর। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। নিহত পর্যটকের নাম সুদীপ মুখোপাধ্যায়। তিনি উত্তর ২৪ পরগনার সোদপুর থানা এলাকার শুকচর ১৩৯ নরসিংহ দত্ত ঘাট রোডের বাসিন্দা। শনিবারই পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান তিনি। রবিবার গিয়েছিলেন তাজপুর। সকাল থেকেই ঘোরাঘুরির পর দুপুরে স্থানীয় একটি হোটেলে খাওয়াদাওয়া করেন। তারপর সমুদ্রে স্নান করতে নামেন। কাঁকড়া খাওয়ার পর থেকেই শরীরে অস্বস্তি শুরু হয়। বাড়ির লোকজনকে তা জানানোর পর সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। কিন্তু মারা যান ওই ব্যক্তি। দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এই ঘটনা প্রথম নয়। এর আগে গত ২১ নভেম্বর দিঘায় বেড়াতে গিয়ে সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয় বেহালার সৌম্যদীপ শিকদারের। তার ঠিক মাসখানেক পর বীরভূমের এক তরুণীরও সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসাবে কাঁকড়ার কথাই উঠে এসেছে। এবারও সেই একই ঘটনা। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে।

error: Content is protected !!