ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। চলতি মাসে এনিয়ে মোট তিন বার। আজ, বৃহস্পতিবার থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ১ হাজার ২৯ টাকা। অর্থাৎ এবার দাম বাড়ল তিন টাকা। পাঁচ কেজি সিলিন্ডারেরও দাম বাড়ানো হয়েছে। দেড় টাকা বেড়ে আজ থেকে এই সিলিন্ডারের দাম হচ্ছে ৩৭৮ টাকা। তবে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তার দাম ২ হাজার ৪৫৪ টাকা। সাধারণত প্রতি মাসে একবারই দাম ঘোষণা করে কেন্দ্র। এমাসে সেই দাম ঘোষণা করা হয়েছে তিনবার। গত ৭ মে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র।

error: Content is protected !!