
অবশেষে সিবিআই দফতরে এলেন অনুব্রত মণ্ডল
আজ, বৃহস্পতিবার নিজেই সিবিআই দফতরের আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত ২৫ এপ্রিল অনুব্রত মণ্ডল সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন যে, সিবিআই যদি তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে তা হলে তিনি ২১ মে’র পর সিবিআইয়ের কলকাতা অফিসে গিয়ে জেরার মুখোমুখি হতে প্রস্তত। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর পৌঁছনোর কথা ছিল নিজাম প্যালেসে। তবে তার আগে চিনার পার্কের বাড়ি থেকে ঠিক সকাল সোয়া ৯টা নাগাদ রওনা দেন তিনি।

